সারাদেশ

করোনায় শনাক্ত ও মৃতে শীর্ষ খুলনা জেলা

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনা বিভাগে অস্বাভাবিক হারে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্যে দেখা য়ায়, খুলনা বিভাগে আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে খুলনা জেলা শীর্ষে রয়েছে। এ পর্যন্ত খুলনায় শনাক্ত হয়েছে ১০ হাজার ৯৭৯ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯১ জন। সুস্থ হয়েছেন ৯ হাজার ৪৮৪ জন।

বুধবার (০৯ জুন) সকাল পর্যন্ত খুলনা বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৫৫৭ জনের। যা করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত বিভাগে সর্বোচ্চ শনাক্ত। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫৭ জন।

বুধবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলার ৩ জন, বাগেরহাটের ৪ জন, কুষ্টিয়ার ২ জন এবং যশোরের একজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

এদিকে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় করোনা ডেডিকেটেড হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি রয়েছে করোনা ডেডিকেটেড হাসপাতালে।

করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, বুধবার সকাল পর্যন্ত খুলনা করোনা হাসপাতালে ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জন এবং উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। রোগী ভর্তি রয়েছে ১৩০ জন। যার মধ্যে ৬২ জন রয়েছে রেড জোনে, ২৯ জন রয়েছে ইয়োলো জোনে। এছাড়া আইসিইউতে ১৮ জন এবং এইচডিইউতে ২১ জন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৫৭ জন রোগী। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১ জন।

খুলনা সিভিল সার্জন অফিসের দফতর থেকে জানা যায়, খুলনা জেলা ও মহানগরীতে নতুন করে ৮০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ৩৩১ জনের নমুনা পরীক্ষায় এ শনাক্ত হয়। খুলনায় মোট নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার ২৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় খুলনা জেলা ও মহানগরীর ৩ জন মৃত্যুবরণ করেছেন।

খুলনা বিভাগে গত বছরে করোনা সংক্রমণের শুরু থেকে চলতি বছরের বুধবার (০৯ জুন ) সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৩৭ হাজার ৫১২ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯০-এ। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ হাজার ৪১৯ জন।

খুলনা বিভাগের জেলাভিত্তিক করোনা তথ্য অনুযায়ী জানা যায়, খুলনা বিভাগে প্রথম করোনা শনাক্ত হয় চুয়াডাঙ্গা জেলায় ৯ মার্চ। এ পর্যন্ত এ জেলায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ১১৭ জন, মারা গেছেন ৬৪ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৩ জন। শনাক্তের দিক দিয়ে সর্বনিম্নে রয়েছে মেহেরপুর। এখানে শনাক্ত হয়েছে ১ হাজার ১০১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন এবং সুস্থ হয়েছেন ৮৭৬ জন।

বাগেরহাটে করোনায় শনাক্ত হয়েছে ১ হাজার ৯১৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৪৬২ জন। সাতক্ষীরায় শনাক্ত হয়েছে ২ হাজার ১০৯ জন এবং মারা গেছেন ৪৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫০০ জন।

যশোরে করোনায় শনাক্ত হয়েছে ৭ হাজার ৬৯৯ জন, মারা গেছেন ৮৪ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৬৬০ জন। নড়াইলে শনাক্ত হয়েছে ১ হাজার ৯৫৬ জন, মারা গেছেন ২৭ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৪ জন। মাগুরায় করোনায় শনাক্ত হয়েছে ১ হাজার ২৯২।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা গুলি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয়...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

সংস্কারের অভাবে নষ্টের পথে ছোট যমুনার ব্রীজ

দিনাজপুরের ফুলবাড়ীর ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্র...

জেন-জি আন্দোলন ঘিরে মোদি সরকারের কঠোর অবস্থান ও ধরপাকড়

ভারতের রাজধানী দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে এক নজিরবিহীন ও বেনজির দৃ...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা