সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরের গলিত মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিল থেকে এক কিশোরের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার হরষপুর ইউনিয়নের বাগদিয়া কইছাপুরা বিল থেকে মঙ্গলবার বিকেল ৫টায় মরদেহটি উদ্ধার করা হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

১৬ বছর বয়সী জাহিদুল ইসলাম হরষপুর ইউনিয়নের বাগদিয়া গ্রামের কৃষক বাচ্চু মিয়ার ছেলে।

ওসি আতিকুর রহমান জানান, জাহিদুল পাঁচ তারিখ বাড়ি থেকে মাছ ধরার উদ্দেশে বেড়িয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে বিজয়নগর থানায় একটি জিডি করা হয়। পরে স্থানীয়রা হরষপুর বাগদিয়া কইছাপুরা বিলে মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে গলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ বিকাল ৫টায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৃতদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা