সারাদেশ

গাইবান্ধায় টাইম বোমা সদৃশ বস্তু উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কৃষক লীগ নেতা মেহেদী হাসানের বাড়ি থেকে টাইম বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। বুধবার (৯ জুন) সকাল ১১ টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের দাড়িয়াপাড়া গ্রাম থেকে এই টাইম বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়।

মেহেদী হাসান দাড়িয়াপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তিনি কামারদহ ইউনিয়ন ওয়ার্ড কৃষক লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।

এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদি হাসান বলেন, ‘সকালে মেহেদী হাসানের নির্মাণাধীন ভবনের বারান্দায় বোমা সদৃশ বস্তুটি দেখে পরিবারের লোকজন। খবর পেয়ে সেটি উদ্ধার করা হয়। তবে বস্তুটি দেখতে টাইম বোমা আকৃতির মতো হলেও পরীক্ষা নিরীক্ষা ছাড়া মন্তব্য করা ঠিক হবেনা'। পুরো ঘটনাটি তদন্ত চলছে বলেও তিনি জানান।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা