সারাদেশ

কিশোরগঞ্জ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম গঠিত

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের নিয়ে কিশোরগঞ্জ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম গঠিত হয়েছে। বুধবার (০৯ জুন) সকালে জেলা শহরের একটি বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় আনুষ্ঠানিকভাবে এ কমিটি গঠিত হয়। আগামী দুই বছরের জন্য গঠিত ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সভাপতি হিসাবে জিটিভির জেলা প্রতিনিধি সোহেল চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসাবে একাত্তর টিভির জেলা প্রতিনিধি আবু তাহেরকে মনোনীত করা হয়।

কমিটির অন্যান্য পদে মনোনীতরা হচ্ছেন সহ সভাপতি দীপ্ত টিভির জেলা প্রতিনিধি শামসুল আলম শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আরটিভির জেলা প্রতিনিধি আ ন ম তানভীর হায়দার, সাংগঠনিক সম্পাদক রুপান্তর টিভির জেলা প্রতিনিধি কাউসার আহমেদ টিটু, কোষাধ্যক্ষ বিজয় টিভির জেলা প্রতিনিধি শরফ উদ্দিন হোসাইন জীবন, দপ্তর সম্পাদক সিএনএন বাংলা টিভির জেলা প্রতিনিধি হুমায়ুন কবির, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক চ্যানেল এস এর জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম পলাশ। এ ছাড়া কার্যকরী সদস্য হিসাবে আছেন বাংলাভিশন এর জেলা প্রতিনিধি নাসিম খান, এনটিভির স্টাফ রিপোর্টার অ্যাডভোকেট মারুফ আহমেদ এবং দেশ টিভির জেলা প্রতিনিধি শাফায়েত নাজমুল।

সাংবাদিকতার পেশাগত মান উন্নয়ন, দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা দূরীকরণসহ দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে এই সংগঠন কাজ করবে বলে সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা