সারাদেশ

মাছের বদলে জালে মিললো লাশ

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল: জবান আলী প্রতিদিন মাদলা খালে জাল দিয়ে মাছ ধরেন। বুধবার (৯ জুন) সকালে জাল থেকে মাছ ছাড়াতে গিয়ে তিনি দেখেন তার জালে এবার মাছ নয় আটকা পড়েছে লাশ ।

জানা যায়, টাঙ্গাইলের সখীপুর উপজেলায় নিখোঁজের দুই দিন পর মানসিক ভারসাম্যহীন যুবক রুহুল আমিন (২৫) এর লাশ এটি। পরে বিবস্ত্র এ লাশ উদ্ধার করেন পুলিশ।

বুধবার (৯ জুন) সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি মাদলা খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রুহুল আমিন ঘাটাইল উপজেলার লাভলু মিয়ার ছেলে।

জানা গেছে, রুহুল আমিন একজন মানসিক রোগী। সে প্রায়ই বাড়ির বাইরে থাকতো আবার ফিরে আসতো। বাড়িতে আসা-যাওয়া থাকলেও সে গত দুই দিন ধরে নিখোঁজ ছিল।

সখীপুর থানার উপ-পরির্দশক শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা