সারাদেশ

বাগেরহাটে করোনায় ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সাথে গত ২৪ ঘণ্টায় আরও ৬৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। ১৫৫টি নমুনা পরীক্ষায় ৬৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

বাগেরহাট সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ও করোনা ভাইরাসের তথ্য কর্মকর্তা সুব্রত দাস বুধবার(০৯ জুন) সকালে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মৃত ৪ জনের মধ্যে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন এবং রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের মৃত্যু হয়। এদের বাড়ি ফকিরহাট, মোরেলগঞ্জ, শরণখোলা ও মোংলা উপজেলায়।

বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের হার ৪৩ শতাংশ। জেলার সবচেয়ে ঝুঁকিতে থাকা মোংলায় গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ৫৮ শতাংশ। যা গত ২৪ ঘণ্টায় তুলনায় ৫ শতাংশ বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এদিকে, জেলার সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মোংলা উপজেলায় প্রশাসনের ৩০ মে থেকে আরোপিত কঠোর বিধিনিষেধ ঢিলেঢালাভাবে চলছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

পরিচ্ছন্ন নগরের জন্য নাগরিক সচেতনতা জরুরি: মির্জা ফখরুল

পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ নয়, নাগরিকদের সক্রি...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

ঝালকাঠিতে নদীভাঙন এলাকা পরিদর্শনে ড. জিয়াউদ্দিন হায়দার  

ঝালকাঠি শহরের গুরুধাম এলাকার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্র...

বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার শুরু থেকেই ত্রাণ কার্যক্রম চালি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা