সারাদেশ

চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, সিলেট: চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে এক নারী ‘আত্মহত্যা’ করেছেন। নিহত নারীর নাম রিনা পাল (৫০)। মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যায় সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও রেলওয়ে স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।

রিনা পালের বাড়ি কুলাউড়া উপজেলার রামপাশা গ্রামে। ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটে যাচ্ছিল।

মাইজগাঁও রেলস্টেশনের মাস্টার মনির উদ্দিন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, মঙ্গলবার সন্ধ্যায় সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি মাইজগাঁও স্টেশনে এসে থামে। সেখানে থেকে ছাড়ার পর চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন রিনা পাল। এ সময় ট্রেনের নিচে পরে ডান পা কেটে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয়রা উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা