সারাদেশ

আশুলিয়ায় ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আশুলিয়া: আশুলিয়ায় এক কাপড় ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যবসায়ীর নাম রাব্বানী (৩৫)।

মঙ্গলবার (০৯ জুন) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার শ্রীপুর হাসান কলোনি এলাকার আজাহার ভিলা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাব্বানী রংপুর জেলার গংগাচড়া থানার গান্নার এলাকার রজব সরকারের ছেলে। তিনি আশুলিয়ার ওই এলাকায় ভাড়া থেকে শ্রীপুর পাইকারি কাপড় মার্কেটে কাপড়ের ব্যবসা করতেন বলে জানা যায়।

নিহতের স্ত্রী লিখন জানান, আমাদের পরিবারের মধ্যে কোনো সমস্যা নেই। তবে ব্যবসায়িক কারণে তিনি কিছু টাকা ঋণ থাকার কথা শুনেছি। কত টাকা তাও জানি না। হয়তো টাকার জন্য কেউ চাপ দিয়েছে তাই কোনো উপায় না পেয়ে আত্মহত্যা করেছেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা