সারাদেশ

দিনাজপুরে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৯ জুন) সকালে শহরের মাতা সাগরের উত্তর পশ্চিম কোণ থেকে মোহন মন্ডলের (২৩) মরদেহ উদ্ধার করা হয়। মৃত মোহন মন্ডল গুঞ্জাবাড়ী মাস্টার পাড়া এলাকার রতন মন্ডলের ছেলে।

নিহতের বড় ভাই মিলন মন্ডল বলেন, মোহনের সাথে গতকাল বিকেলে আমার শেষ দেখা হয়। সে বাড়ি থেকে বের হওয়ার পূর্বে বাড়ির ঘরের দেয়ালে টাঙ্গানো পোস্টারের, ফ্যানের ছবি তোলেন। বের হওয়ার পূর্বে আমার কাছে সে ৫০ টাকা নিয়ে বের হয়। রাতে আর বাড়িতে ফেরে না। পরে পরিবারের লোকজন গুঞ্জাবাড়ী এলাকার উৎপল সিংয়ের কাছে জানতে পারে একটি মরদেহ মাতা সাগরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে নিহতের বড় ও মেজো ভাই মিলন ও সুমন মন্ডল ঘটনাস্থলে আসেন এবং মরদেহ শনাক্ত করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির সুরতহাল করে মরদেহ ময়নাতদন্তের জন্য এম. আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে পাঠানো হবে। পরিবারের সম্মতি ক্রমে মামলা দায়ের করা হবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা