সারাদেশ

ডিজিটাল বাংলাদেশ-চতুর্থ শিল্পবিপ্লব সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, খুলনা: বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল খুলনা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে ‘ডিজিটাল বাংলাদেশে চতুর্থ শিল্পবিপ্লবের গুরুত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

বুধবার (৯ জুন) সকালে খুলনা বিসিসি্ এর কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর সদস্য মোঃ রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বলেন, তথ্যপ্রযুক্তির অভূতপূর্ব বিকাশের মাধ্যমে যোগাযোগ খাতে যুগান্তকারী পরিবর্তন এসেছে। এটাকে এখন চতুর্থ শিল্পবিপ্লব বলা হচ্ছে। ডিজিটাল বাংলাদেশের সূচনা ২০০৯ সালে বর্তমান সরকারের হাতে। অধিকাংশ ক্ষেত্রে এখন ডিজিটাল সিস্টেমের প্রচলন মানব সম্পদ উন্নয়নে বড় ভূমিকা রাখছে। তিনি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে যোগ্যতার সাথে টিকে থাকতে হলে দক্ষতা বৃদ্ধির কোন বিকল্প নেই। প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে সর্বস্তরে কারিগরি শিক্ষার সম্প্রসারণ জরুরি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিসি এর পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মোহাম্মদ এনামুল কবির। এতে বলা হয় বাংলাদেশে চতুর্থ শিল্পবিপ্লবের সুফল পাচ্ছে জনগণ। যার ফলে পাবলিক সার্ভিস ডেলিভারিতে উচ্চগতির নেটওয়ার্ক, কৃত্রিম বুদ্ধিমত্তা, উদীয়মান বিভিন্ন প্রযুুক্তির সংমিশ্রণে শিল্পোন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং অভ্যন্তরীণ বাজার সম্প্রসারণের মাধ্যমে জিডিপিতে এর প্রভাব পড়েছে। ২০১৯-২০ সালে দেশের জিডিপির প্রবৃদ্ধি ছিলো ৫ দশমিক ২৪।

অনুষ্ঠানে অনলাইনে বিশেষ অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। স্বাগত জানান বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল খুলনা আঞ্চলিক কার্যালয়ের ম্যানেজার (নেটওয়ার্ক অপারেশন) প্রকৌশলী শেখ মফিজুর রহমান। মূখ্য আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. রামেশ্বর দেবনাথ।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

পরিচ্ছন্ন নগরের জন্য নাগরিক সচেতনতা জরুরি: মির্জা ফখরুল

পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ নয়, নাগরিকদের সক্রি...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

ঝালকাঠিতে নদীভাঙন এলাকা পরিদর্শনে ড. জিয়াউদ্দিন হায়দার  

ঝালকাঠি শহরের গুরুধাম এলাকার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্র...

বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার শুরু থেকেই ত্রাণ কার্যক্রম চালি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা