সারাদেশ

কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় শ্রমিক নিহত

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রলির ধাক্কায় মকবুল হোসেন (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (৯ জুন) সকাল ৭টার দিকে উপজেলার ক্ষেমিরদিয়াড়-মওলাহাবাসপুর সড়কে এ দূর্ঘটনা ঘটে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মকবুল হোসেন মওলাহাবাসপুর শিকদারপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে এবং তিনি পাকশী পারমানবিক বিদ্যুৎকেন্দ্রর শ্রমিক ছিলেন।

ওসি মো. মজিবুর রহমান জানান, মোটরসাইকেল যোগে মকবুল হোসেন পাকশী পারমানবিক বিদ্যুৎকেন্দ্র কর্মস্থলে যাচ্ছিলেন। ক্ষেমিরদিয়াড়-মওলাহাবাসপুর সড়কে শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মকবুল হোসেন রাস্তায় ছিটকে পড়লে ট্রলির চাকায় পিষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা