সারাদেশ

পুত্রবধূর ‘অনৈতিক আচরণে’ অতিষ্ঠ হয়ে মানববন্ধন 

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট: বহুদিন ধরে বিদেশে থাকায় স্ত্রী অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। বিষয়টি অনেকে হাতেনাতে ধরে ফেলেন। কয়েক দফা বিচার-সালিশও হয়েছে। কিন্তু ওই নারীর চলাফেরায় কোনও পরিবর্তন আসেনি। বরং দিনদিন তিনি আরও বেপরোয়া চলাফেরা করছেন। পুত্রবধূর এমন আচরণে অতিষ্ঠ হয়ে অবশেষে মানববন্ধন করেছেন শ্বশুর-শাশুড়ি।

রোববার বেলা ১১টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলার শেখপাড়া গ্রামে এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেনভুক্তভোগীর পরিবারসহ স্থানীয় বাসিন্দারা। ভুক্তভোগী শ্বশুর সোহরাব হোসেন হাওলাদার ও শাশুড়ি রওশন আরা বেগম এতে নেতৃত্ব দেন।

পুত্রবধূর এসব কাণ্ডের কেউ প্রতিবাদ করলে তাকে উল্টো নাজেহাল করেন বলেও অভিযোগ করেন মানববন্ধনকারীরা ।

মানববন্ধনে বক্তব্য রাখেন শাশুড়ি রওশন আরা বেগম, চাচা শ্বশুর সাবেক ইউপি সদস্য মোশারেফ হোসেন, আব্দুল গফ্ফার হাওলাদার, মো. হারুন শিকদার, হাবিবুর রহমান ও জামিরুননেছা।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা