সারাদেশ

কুড়িগ্রামে আগুনে পুড়ে ৫ গরুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুরে আগুনে পুড়ে এক কৃষকের ৫ টি গরু মারা গেছে। সেই সাথে সব আসবাবপত্র পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম আক্তার আলী।

শনিবার (৫ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় গোয়ালঘরে গরু রেখে ঘুমিয়ে পড়েন কৃষক আক্তার আলীর পরিবার। রাতে গোয়ালঘরে আগুন দেখতে পেয়ে পরিবারের লোকজন চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তারা আগুন নেভাতে চেষ্টা করেন। এরমধ্যে আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ায় গোয়ালঘরে থাকা পাঁচটি গরু মারা যান।

দূর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম বলেন, আগুনে আনুমানিক চার লাখ টাকার ক্ষতি হয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা