সারাদেশ

চুয়াডাঙ্গায় আরও ৯ টি গ্রামে ১৪ দিনের লকডাউন

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় আগের সাত গ্রামের সাথে নতুন করে আরও ৯টি গ্রামে ১৪ দিনের ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত জেলাটিতে করোনায় ৭৮ জনের মৃত্যু হওয়ার পর এ সিদ্ধান্ত নিলো প্রশাসন।

করোনা সংক্রমণ রোধে পুলিশ, বিজিবির সাথে একযোগে কাজ করছেন জনপ্রতিনিধিরা। বন্ধ রাখা হয়েছে ওই এলাকার সমস্ত দোকানপাট।

নতুন করে লকডাউনের আওতায় যে গ্রামগুলো আনা হয়েছে- দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঝাডাঙ্গা, নাস্তিপুর, কামারপাড়া, বাড়াদি, ছোট বলদিয়া, বড় বলদিয়া এবং কুড়ুলগাছি ইউনিয়নের ফুলবাড়ি, চাকুলিয়া ও ঠাকুরপুর।

শনিবার (০৫ জুন) দামুড়হুদা উপজেলা সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান আলী মনসুর বাবুর সভাপতিত্বে উপজেলার জনপ্রতিনিধি ও প্রশাসনের দায়িত্বরতদের সাথে আলোচনা শেষে এ ঘোষণা দেন এমপি হাজী আলী আজগর টগর।

দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু জানান, সীমান্তবর্তী এই এলাকায় হঠাৎ করোনা ভাইরাসে আক্রান্ত বেড়েছে। আমাদের এই এলাকায় অনেক চুলের কারখানা রয়েছে। ঘোষণা অনুযায়ী চুলের কারখানা ও চায়ের দোকানগুলো লকডাউনের সময় বন্ধ থাকবে।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ জামাল শুভ জানান,বর্তমানে দামুড়হুদা উপজেলায় ৯৭ জন করোনা আক্রান্ত রোগী আছে। এ পর্যন্ত উপজেলায় ১৯ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

উল্লেখ্য, চলতি মাসের ২ তারিখে সীমান্ত ঘেঁষা ৭টি গ্রামে লকডাউন ঘোষণা করা হয়েছিল। আজ নতুন করে আরও ৯টি গ্রাম যোগ হওয়ায় মোট গ্রামের সংখ্যা হলো ১৬।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা