সারাদেশ

ঝিনাইদহে যুবককে হত্যা

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের নাম শাহিন (২৮)।

রোববার (৬ জুন) সকাল ৮টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা পালপাড়া এলাকার একটি কলা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি একই এলাকার বটতলা পাড়ার চান মিয়ার ছেলে। সম্প্রতি বালিয়াডাঙ্গা বাজারে একটি লেদ মেশিন বসিয়ে কাজ করতেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, শাহিন হোসেনকে পাওয়া যাচ্ছেনা সংবাদটি ছড়িয়ে পড়লে সবাই খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের রাস্তার উপর তার ব্যবহৃত একটি জুতা পাওয়া যায়। এক পর্যায়ে এলাকায় রণজিৎ কুমার নামে এক ব্যক্তির কলা বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

তিনি আরও বলেন, তার বা শক্ত কিছু গলায় পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর মিয়া বলেন, শ্বাসরোধ ও পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে কি কারণে বা কারা তাকে হত্যা করেছে সে সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের আরও কাছাকাছি ভারত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বজুড়ে তেল আবিবের ক্রমবর্ধমান কূটনৈতি...

শিক্ষকদের যৌক্তিক-ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন 

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির প...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা