সারাদেশ

নিষ্ক্রিয় করা হলো মর্টার শেলটি

নিজস্ব প্রতিনিধি, রাবি : নিষ্ক্রিয় করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উদ্ধার হওয়া মর্টার শেলটি।

বুধবার (২৮ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হল সংলগ্ন এলাকায় এটি নিষ্ক্রিয় করে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী একটি দল।

বোমা নিষ্ক্রিয়কারী দলের নেতৃত্ব দেন বগুড়া ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন মো. মিনহাজ।

এর আগে, মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে একটি পুকুরের পাশে মর্টার শেলটি পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ও র‌্যাব-৫ এটিকে ঘিরে রাখে।
মুক্তিযুদ্ধের সময় বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হল পাকিস্তানি বাহিনীর ক্যাম্প ও টর্চার সেল ছিলো। সেখানে নির্যাতন করে হাজার হাজার বাঙালিকে হত্যা করে বধ্যভূমি এলাকায় ফেলে রাখা হয়। ধারণা করা হচ্ছে এটি মুক্তিযুদ্ধের সময়কার অবিস্ফোরিত মর্টার শেল।

রাবির প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, দুপুরে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল মর্টার শেলটির বিস্ফোরণ ঘটায়। এটি অনেক পুরনো হলেও সক্রিয় ছিলো। মুক্তিযুদ্ধের সময় শহীদ জোহা হলে পাকিস্তানি সেনাদের শক্ত ঘাঁটি ছিল। নিষ্ক্রিয় করা মর্টারটি সম্ভবত যুদ্ধের সময় ব্যবহারের জন্য আনা হয়েছিল।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা