সারাদেশ

কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলায় কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে সদর উপজেলা কৃষি বিভাগের আয়োজনে কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির সহায়তায় সদর উপজেলা কৃষি অফিস চত্বরে এ কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।

এ সময় খামার বাড়ি কৃষি সম্প্রসারন অধিদপ্তর উপ-পরিচালক আবু মো. এনায়েত উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ইউনুস। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা কৃষি অফিসার মো. রিয়াজ উদ্দিন।

সমম্বিত ব্যবস্থাপনায় মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প এর আওতায় উন্নয়ন সহায়তার লক্ষ্যে সরকারি (৭০ ভাগ ভর্তকি) মূল্যে কৃষকের মাঝে ধান/গম কাটা ও মাড়াই, ঝাড়াইর জন্য এ কম্বাইন-হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, করোনা ভাইরাসের কারণে সবকিছুর সঙ্গে দেশের কৃষি খাত বিপর্যস্ত হয়ে পড়েছে। কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতিগুলো স্বল্প মূল্যে ও সহজে পৌঁছে দিতেই বর্তমান সরকার কৃষি খাতে ভর্তুকি প্রদান করে আসছে। কৃষকরা এই কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ১ ঘণ্টায় ১ একর জমির ধান একসঙ্গে কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি করতে পারবেন।

এছাড়াও আশপাশের কৃষকরাও স্বল্প মূল্যে এই মেশিন ভাড়া নিয়েও ধান কাটতে ও মাড়াই করতে পারবেন। আশা করি এই সংকটময় সময়ে প্রধানমন্ত্রীর দেওয়া এই উপহার কৃষকদের কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি করতে অগ্রণী ভূমিকা রাখবে।

পরে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চারজন কৃষকের মাঝে ৪টি কম্বাইন হারভেস্টার মেশিন এর চাবি তুলে দেন জেলা প্রশাসক তৌফিক -ই-লাহী চৌধুরী।

সান নিউজ/আআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিমি চক্রবর্তী

দুর্গাপূজা মানেই আনন্দ, আলো আর উদযাপনের এক বাঁধভাঙা জোয়ার। টলিউডের জনপ্রিয় অভ...

ঢাবির শিক্ষার্থী নিম্নিকে সংবর্ধনা প্রদান

মাউন্ট এভারেস্ট জয় করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা