সারাদেশ

বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫

শামীম রেজা, মানিকগঞ্জ : মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন। এ ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ৭টার দিকে মহাসড়কের মানিকগঞ্জের বরংগাইল এলাকায় ঢাকাগামী একটি পোশাক কারখানার শ্রমিকদের বাসের সঙ্গে আরিচাগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির চালকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। তবে পিকআপ চালকের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে মৃত্যু হয়। ঘটনার পর থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে ফায়ার সার্ভিস ও পুলিশের রেকার এসে দুর্ঘটনাকবলিত গাড়ি ২টিকে সড়ক থেকে সরিয়ে দেড় ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। এতে দুর্ভোগে পড়েন মহাসড়কের যাত্রীরা।

বরংগাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোহাম্মাদ শামীম আল মামুন জানান, দুর্ঘটনার পরই ঘটনাস্থলে এসেছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

আতঙ্ক-উচ্ছ্বাস দুই নিয়েই শুরুর অপেক্ষা

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক...

হানিফসহ ৪ জনের মামলার রায় যেকোনো দিন

জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কার্যক্র...

উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগ করানোয় মামলা, মানববন্ধন

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য...

খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল

রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে খাদ...

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: দুশ্চিন্তায় পদ্মাপাড়ের জেলেরা

রাজবাড়ীতে ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২২ দিনের মা ইল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা