ছবি-সংগৃহীত
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় নিহত ১

জেলা প্রতি‌নি‌ধি : টাঙ্গাই‌লের কা‌লিহাতী‌তে প্রাইভেটকার ও পিকআপ ভ‌্যা‌নের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে একজন নিহত হ‌য়ে‌ছেন। এ‌ সময় শিশুসহ আহত হ‌য়ে‌ছেন আ‌রও তিনজন।

আরও পড়ুন : কাভার্ড ভ্যান চাপায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

শুক্রবার (১৪ এপ্রিল) বেলা সা‌ড়ে ১১টার দি‌কে ঢাকা-বঙ্গবন্ধু সেতু (পূর্ব) মহাসড়‌কের উপ‌জেলার সরা‌তৈল এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহত‌দের প‌রিচয় পাওয়া যায়‌নি।

বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থানা পুলিশের উপপ‌রিদর্শক (এসআই) ম‌শিউর রহমান জানান, একটি পরিবারের সদস‌্যরা ঢাকা থে‌কে প্রাই‌ভেটকার‌যো‌গে উত্তরব‌ঙ্গের দি‌কে যা‌চ্ছিল। এ সময় প্রাই‌ভেটকারটি মহাসড়‌কের সরা‌তৈল এলাকায় পৌঁছা‌লে বিপরীত দিক থে‌কে আসা এক‌টি পিকআপ ভ‌্যা‌নের সঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থ‌লেই প্রাই‌ভে‌টকা‌রে থাকা অজ্ঞাত একজ‌নের মৃত‌্যু হ‌য়। এছাড়া শিশুসহ আ‌রও তিনজন আহত হ‌ন।

আরও পড়ুন : নামাজরত অবস্থায় ভাইকে কুপিয়ে হত্যা

তি‌নি আ‌রও জানান, আহত‌দের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এদের ম‌ধ্যে একজ‌নের অবস্থা আশঙ্কাজনক। নিহ‌তদের প‌রিচয় শনা‌ক্তের জন‌্য চেষ্টা করা হ‌চ্ছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

এই হার ভীষণ হৃদয়বিদারক : হামজা চৌধুরী

সাফ চ্যাম্পিয়নশিপে দীর্ঘ ২৩ বছরের শিরোপার খরা কাটানোর সুবর্ণ সুযোগটি হাতছাড়...

২৯ পোশাক কারখানায় অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে চলা তীব্র শ্রমিক বিক্ষোভের মুখ...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা