সারাদেশ

উখিয়ায় বাংলা নববর্ষ উদযাপন

ইমরান আল মাহমুদ, উখিয়া : বর্ণাঢ্য আয়োজনে উখিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।

আরও পড়ুন : পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়৷

শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করা হয়।

আরও পড়ুন : বাঙালির সকল ঐতিহ্যে আ’লীগ যুক্ত

সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সালেহ আহমদ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষের গান পরিবেশন করেন।

আরও পড়ুন : অনলাইনে দিতে হবে শতভাগ ভূমি কর

সাড়ে ১১টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এরপর পহেলা বৈশাখ উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা