সারাদেশ

ভিডিও ধারণ প্রেমিকের, সুযোগ নিতে চান বন্ধুও; অতঃপর…

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ : ঘটনাটি উত্তরাঞ্চলের নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার। সেখানে এক কলেজছাত্রীর (১৮) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এক যুবক। সম্পর্ক ঘনিষ্ঠ হতেই মোবাইল ফোনে আপত্তিকর ছবি ও ভিডিও চিত্র ধারণ করে ওই প্রেমিক।

নিরাপদ জায়গায় সংরক্ষণের জন্য ওই ভিডিও ও ছবি প্রেমিক তার বন্ধুর মোবাইলে দেয়। এবার সুযোগটি কাজে লাগাতে চায় প্রেমিকের সেই বন্ধুও। সেগুলো দেখিয়ে অনৈতিক প্রস্তাব দেয় ওই কলেজছাত্রীকে। রাজি না হওয়ায় ভিডিও ও ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়।

এরপর উপায় না পেয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান ভুক্তভোগী। পরে তার বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি আইনের পৃথক ধারায় দায়ের ওই মামলায় আসামি করা হয় উপজেলার রাইগাঁ মধ্যপাড়া গ্রামের প্রেমিক সাইদিস হাসান ওরফে সনি (১৯) ও তার বন্ধু অভিজিৎ কুমারকে।

জানা গেছে, ওই ছাত্রী প্রেমের সম্পর্কের বিষয়টি দুই পরিবারকে জানিয়ে বিয়ের কথা বলেন তার প্রেমিক সনিকে। কিন্তু সনি তাকে বিয়ে করতে পারবে না এবং তাদের সম্পর্কের কথা কাউকে জানালে ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেবে বলে হুমকি দেয়।

এরপরই সনি ছবি ও ভিডিওগুলো তার বন্ধু অভিজিৎ কুমারের নিকট সংরক্ষণ করে রাখে। অভিজিৎ এ সুযোগকে কাজে লাগিয়ে গত ২৮ মার্চ কলেজছাত্রীকে দেখায় এবং তাকে কুপ্রস্তাব দেয়। পরে বিষয়টি কলেজছাত্রী তার পরিবারকে জানান।

মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ গণমাধ্যমকে বলেন, ছবি ও ভিডিও ধারণের বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। মামলার প্রধান আসামি সনিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামি পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

শিবচরে রেলওয়ের কৃষিজমি নিয়ে বিরোধ, লিজ বাতিলের পরও দখল-বাণিজ্যে

মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় রেলওয়ের কৃষিজমি নিয়ে বিরোধ নতুন করে আলোচনা...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

মাদারীপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবি এমসিসিআইয়ের 

মাদারীপুরে আয়োজিত মাসব্যাপী বাণিজ্য মেলা বন্ধের দাবি জানিয়েছে মাদারীপুর চেম্ব...

ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

নোয়াখালীর সেনবাগে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নূর জামান (৬৫)...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা