সংগৃহীত
সারাদেশ

ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি: নওগাঁ জেলার মহাদেবপুরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার চান্দাস ইউপির কাঞ্চন (বাছড়া মোড় সংলগ্ন) এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: বোয়ালমারী থানাকে দালালমুক্ত করার ঘোষণা

শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান গ্রেফতারের এই বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- নিয়ামতপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত কলিমুদ্দিন মৃধার ছেলে বাচ্চু মৃধা (৩৩), গণপুর গ্রামের মৃত আলেপের ছেলে শহিদুল ইসলাম (২৬) ও একই এলাকার মৃত নাজিমুদ্দিনের ছেলে হাফিজুর রহমান (৪০) এবং মহাদের উপজেলার মালাহার গ্রামের মৃত ফুল মোহাম্মদের ছেলে দেলোয়ার হোসেন ওরফে বাবু (৪৫) ও একই এলাকার মো. আব্দুল হামিদের ছেলে ইমরান হোসেন (৩৩)।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ জনের

এক প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, মহাদেবপুর হতে ছাতরা নিয়ামতপুরগামী (বাছড়া মোড় সংলগ্ন) চান্দাস ইউপির কাঞ্চন এলাকার মো. আ. আলীমের জমি পার্শ্বে রাস্তার ওপর অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাত দলের সদস্য ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে, এমন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালের নেতৃত্বে পুলিশের একটি টিম গত শুক্রবার সেখানে অভিযান চালায়। অভিযানে ডাকাতদলের সক্রিয় ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। এই সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মহাদেবপুর থানায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ ও দেশীয় অস্ত্র-শস্ত্র রাখায় পৃথক দু’টি মামলা রুজু করা হয়েছে। বিভিন্ন থানায় আসামিদের বিরুদ্ধে দস্যুতা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। সব আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

মুন্সীগঞ্জে শিশু পার্কের কাজ পরিদর্শনে এমপি রতন

মুন্সীগঞ্জ পৌরসভার নির্মাণাধীন আধুনিক ‘পৌর শিশু পার্ক’-এর কাজের অ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা