সংগৃহীত
সারাদেশ

মাদারীপুরে পালিত হয়েছে বিজয় দিবস

এসআর শফিক স্বপন, মাদারীপুর প্রতিহনিধি: মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। জেলা পুলিশ লাইন্সে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় দিবসের শুভ সুচনা ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন।

আরও পড়ুন: পর্যটকে মুখরিত কুয়াকাটা

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। আছমত আলী খান স্টেডিয়াম মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। পরে ঐ মাঠে সরকারি বেসরকারি, শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত কুচকাওয়াজ প্রদর্শন ও সালাম গ্রহণ এবং মুনমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান।

দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন দিনভর নানা কর্মসূচি পালন করে।

এছাড়াও পৌরসভার সহযোগিতায় শকুনী লেকে সাঁতার প্রতিযোগিতা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং শহিদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সাথে সৌজন্য সাক্ষাত।

আরও পড়ুন: পর্যটকে মুখরিত কুয়াকাটা

এছাড়াও তথ্য অফিসের চলচ্চিত্র প্রদর্শনী হয়। জাতির শান্তি, সম্মৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা প্যাগোডা ও অন্যান্য উপসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। জেলা কারাগার, হাসপাতাল, এতিমখানা ও শিশুসদনে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

বিকেলে কিশোর ও সিনিয়রদের ফুটবল প্রতিযোগিতা এবং জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা একাদশ বনাম সদর উপজেলা পরিষদ ও পৌরসভা একাদশ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সন্ধ্যায় স্বাধীনতা অঙ্গনে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের আদর্শ চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং বিজয় দিবসের তাৎপয শীর্ষক আলোচনা সভা ও সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। পরে কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক পরিবেশন করা হয়।

আরও পড়ুন: পতাকা অবমাননার প্রতিবাদ করায় সংঘর্ষ

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মাসুদ আলম, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক উপ সচিব মো. নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ, মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ রাজনৈতিক সামাজিক বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে, মাদারীপুর জেলা পরিষদের আয়োজনের ১০০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান এবং চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা রুহেল সাংমা, সদস্য মহিউদ্দিন খান নাঈম, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষার্থী অভিভাবকসহ অন্যরা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা