সংগৃহীত ছবি
সারাদেশ

বোয়ালমারীতে মহান বিজয় দিবস উদযাপন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয়ের শুভ সুচনা শুরু হয়।

আরও পড়ুন : পুকুর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল পৌনে ৮টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বোয়ালমারী সরকারি কলেজ সংলগ্ন গণকবর পর্যন্ত বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়।

সকাল ৮টায় মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের বোয়ালমারী সরকারি কলেজ সংলগ্ন গণকবর জিয়ারত ও পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, আ‘লীগ ও তার সহযোগী সংগঠন, বিএনপি ও তার অঙ্গ সংগঠন, স্বাস্থ্য কমপ্লেক্স, থানা, পল্লী বিদ্যুৎ, রেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন, ইউএনও মোহাম্মদ মেহেদী হাসান, পৌর মেয়র মো. সেলিম রেজা লিপন, ওসি মো. শেখ সাদী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামসুদ্দীন মিয়া ঝুনু, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ইকরাম হোসেন, জেলা যুবদলের সহ সম্পাদক মো. ইমরান হোসেন, সাবেক ছাত্রদল নেতা নিউটন মিয়া প্রমুখ।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে মহান বিজয় দিবস পালন

সকাল ৯টায় বোয়ালমারী জর্জ একাডেমির খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী করা হয়। বেলা ১২টায় উপজেলা অডিটোরিয়ামে সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া বিকাল ৩টায় জর্জ একাডেমির খেলার মাঠে বীরমুক্তিযোদ্ধা একাদশ বনাম সাংবাদিক একাদশ এবং উপজেলা পরিষদ একাদশ বনাম পৌরসভা একাদশের মধ্যে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকাল ৫টায় উপজেলা পরিষদ চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
দিবসটি উপলক্ষে গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন, স্থাপনাসমূহে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা