সংগৃহীত ছবি
সারাদেশ

বোয়ালমারী থানাকে দালালমুক্ত করার ঘোষণা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী থানার নবাগত থানা অফিসার ইন চার্জ (ওসি) মো. শেখ সাদী থানাকে দালালমুক্ত করার ঘোষণা দিয়েছেন। ওসি হিসেবে গত ১২ ডিসেম্বর বোয়ালমারী থানায় যোগদান করার পর শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।

আরও পড়ুন : সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জন্মগ্রহণকারী শেখ সাদী ২০০৫ সালে বহিরাগত ক্যাডেট এস. আই হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। বিগত সাড়ে পাঁচ বছর ধরে তিনি বিভিন্ন থানায় অফিসার ইন চার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মাদারীপুরের রাজৈর, গাজীপুরের কাপাসিয়া, শ্রীপুর, ফরিদপুরের সালথা থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্ত্রী আকলিমা বেগম বাংলাদেশ পুলিশের প্রধান গোয়েন্দা সংস্থা এস.বিতে চাকুরিতে করেন। কর্মস্থল ঢাকায়। স্ত্রী দুই মেয়ে নিয়ে ঢাকায় থাকেন। বড় মেয়ে অন্তু (১৪) নবম শ্রেণিতে আর ছোট মেয়ে বাঁধন (১০) চতুর্থ শ্রেণিতে লেখাপড়া করে। ওসি শেখ সাদীর বাবা একজন বীরমুক্তিযোদ্ধা।

আরও পড়ুন : পঞ্চগড়ে বইছে শৈত্য প্রবাহ

গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, 'বোয়ালমারী থানাকে দালালমুক্ত রাখা হবে। আমার কাছে সবার ইজি এক্সেস থাকবে। এক পয়সাও লাগবে না পুলিশিং সেবা গ্রহণ করতে। আইন সবার জন্য সমান। কোন পুলিশও আইনের ঊর্ধ্বে নয়।'

এ সময় তিনি আরো বলেন, 'কর্মস্থলে আমি সাধারণত দাওয়াত খাই না। প্রয়োজন ছাড়া কারো সাথে মিশিও না। তিনি আরো বলেন, আমার দ্বারা ইনটেনশনালি (ইচ্ছাকৃতভাবে) কারো কোন ক্ষতি হবে না। শতভাগ নি:স্বার্থভাবে বেতনকে হালাল করতে কাজ করবো। এক্ষেত্রে
সবার সহযোগিতা চাই।'

আরও পড়ুন : উত্তরা এক্সপ্রেসে দুর্বৃত্তদের আগুন

'আমি সরকারের একজন কর্মচারী। কোন রাজনৈতিক দলের সদস্য না। বিত্ত বৈভব কোনদিন আমার ছিল না, চাইও না।দেশটা আমাদের। আপনারা ভালো কাজ করবেন আমি নিরাপত্তা দেব', তিনি যোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক চন্দনা সম্পাদক কাজী হাসান ফিরোজ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ প্রতিনিধি কামরুল সিকদার, যায়যায়দিন প্রতিনিধি দীপঙ্কর অপু, ইনকিলাব প্রতিনিধি জাকির হোসেন, ভোরের ডাক প্রতিনিধি একেএম রেজাউল করিম, পাক্ষিক নজীর বাংলা সম্পাদক প্রভাষক সাইফুল্লাহ নজীর মামুন, মানব দর্পণ সম্পাদক মো. তারিকুল ইসলাম, খোলা কাগজ প্রতিনিধি আল মামুন রনি, আমাদের সময় প্রতিনিধি সনৎ চক্রবর্তী, জবাবদিহি প্রতিনিধি মুকুল কুমার বোস।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা