সংগৃহীত
সারাদেশ

পর্যটকে মুখরিত কুয়াকাটা 

নিনা আফরিন,পটুয়াখালী প্রতিনিধি : বাংলাদেশের অন্যতম পর্যটনকেন্দ্র সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে দীর্ঘদিন পরে বিপুল পরিমাণ পর্যটকের উপস্থিতি লক্ষ করা গেছে। রাজনৈতিক অস্থিরতার কারনে গত ২ মাস অনেকটাই পর্যটক শূন্য ছিল পর্যটন নগরী কুয়াকাটা। দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকায় পর্যটক আসতে পারেনি। গত ২৮ অক্টোবর থেকে বিএনপির ডাকা টানা অবরোধ কর্মসূচির কারনে কুয়াকাটার পর্যটন বাণিজ্যে বিপুল ক্ষতি হয়েছে বলে দাবী এ ব্যবসার সাথে জড়িতদের।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে মহান বিজয় দিবস পালন

স্থানীয় ব্যবসায়ীরা জানান দীর্ঘদিন পরে বিজয় দিবস উপলক্ষে ২ দিনের ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের উপস্থিতি লক্ষ করা গেছে। পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠছে সমুদ্র সৈকত। সমুদ্র সৈকত ছাড়াও আশে পাশে দর্শনীয় স্পটগুলোতেও পর্যটকদের উপস্থিতি লক্ষ করা গেছে।পর্যটক বেড়ে যাওয়ায় পর্যটন নির্ভর ব্যাবসায়ীদের মাঝে ব্যাস্ততা বেড়েছে। আগতদের নিরাপত্তায় সার্বক্ষণিক তৎপর রয়েছে ট্যুরিষ্ট পুলিশের সদস্যরা।

ঢাকা থেকে ঘুরতে আসা শাহজাহান মিয়া বলেন, “পরিবারের সবাইকে নিয়ে একসাথে কুয়াকাটায় আসলাম। সাপ্তাহিক ছুটি ও বিজয় দিবসে হরতাল অবরোধ না থাকায় আসতে পেরেছি। কুয়াকাটা আসার পরে সকালে সূর্যউদয় দেখেছি,সমুদ্রে গোছল করেছি, বেশ ভালো লেগেছে। ২ রাত থেকে আবার চলে যাবো।”

গাজীপুর থেকে আসা বাপ্পি আলম বলেন,“২ দিন বন্ধ পেয়ে কুয়াকাটা ভ্রমনে আসলাম। এর আগে কখনো এখানে আসা হয়নি, এক কথায় কুয়াকাটা অসাধারণ। গাজীপুর থেকে সরাসরি বাসে এখানে এসেছি। কম সময় আর কম টাকায় ভালোই ভ্রমন হচ্ছে।”

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল কলেজছাত্রের

কুয়াকাটার অভিজাত আবাসিক হোটেল খান প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক রাসেল খান বলেন,“২ দিনের ছুটি উপলক্ষে আমাদের হোটেলের প্রায় সবগুলো কক্ষই বুকিং রয়েছে। আগামী থার্টি ফার্স্ট নাইট পর্যন্ত প্রচুর পরিমাণ পর্যটক সমাগম হবে বলে আশা করছি। ইতিমধ্যে অনেক পর্যটকরা অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করছেন"

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন সাধারণ সম্পাদক মোতালেব শরীফ জানান,“গত ২ মাসের মধ্যে আজকেই সবথেকে বেশি সংখ্যক পর্যটক এসেছে। সবগুলো হোটেলেই কমবেশি রুম বুকিং রয়েছে। হরতাল অবরোধ না থাকলে এ মৌসুমে ভালো সংখ্যক পর্যটক কুয়াকাটায় আসতেন বলে আমি বিশ্বাস করি"।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, "ছুটিরদিনগুলোতে কুয়াকাটায় পর্যটকদের আনাগোনা বাড়ে।বিজয় দিবস উপলক্ষে অসংখ্য পর্যটক এসেছে।তাদের সেবায় ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। বিভিন্ন টিমে ভাগ হয়ে, বিভিন্ন স্থানে পুলিশ দায়িত্ব পালন করছে।সার্বক্ষনিক মাইকিং করে পর্যটকদের সকল বিষয়ে সচেতন করা হচ্ছে"।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা