সারাদেশ

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও চলছে কোচিং সেন্টার

নিজস্ব প্রতিনিধি, বরগুনা : করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি প্রাইভেট ও কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার। কিন্তু তা অমান্য করেই একসঙ্গে ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থীকে গাদাগাদি করে বসিয়ে বরগুনার বিভিন্ন কোচিং সেন্টারগুলোতে চলছে পাঠদান।

বরগুনা শহর ও আশপাশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টারগুলোতে বিকেল ৩টা থেকে শুরু করে রাত ৯টা পর্যন্ত প্রতিটি বিষয়ে পড়ানো হচ্ছে শিক্ষার্থীদের। এজন্য নেয়া হচ্ছে দেড় থেকে দুই হাজার টাকা করে টিউশন ফি।

শিক্ষার্থীরা বলেন, বাসায় বসে সেরকম পড়া হয়না, পড়াশুনা থেকে অনেক পিছিয়ে পরতে হয়েছে, তাই এখানে আসা।

কোচিং খোলার বিষয়ে জানতে চাইলে নানান অজুহাত দেন শিক্ষকরা। শিক্ষকরা বলেন, ওরা কিছু তথ্য জানে না, সেকারণে ওদেরকে আজকেই সবকিছু বুঝিয়ে ছুটি দিয়ে দেয়া হবে। বাসায় প্রাইভেটের মতো করে পড়ানো হয়, সেকারণে কোন সমস্যা হওয়ার কথা না।

গাদাগাদি করে একইরুমে অনেক শিক্ষার্থীকে নিয়ে কোচিং ও প্রাইভেট পড়ানোর কারণে বাড়ছে করোনা ঝুঁকি।

স্থানীয়রা বলেন, কর্তৃপক্ষকে একাধিকবার জানানোর পরেও এই কোচিংগুলো চলছেই। যে সকল প্রতিষ্ঠান করোনার মধ্যেও কোচিং চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি বাড়ানো দরকার।

সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, 'আমরা এসকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছি। তারপরও যদি কোন কোচিং সেন্টার চালু থাকে তাহলে আমরা অতি দ্রুত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

করোনা সংক্রমণ এড়াতে শিগগিরই কোচিং সেন্টার বন্ধের দাবি অভিভাবকদেরও।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে ফের...

কাশবনে যেতে না পেরে আক্ষেপ পরীমনির

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনিকে সাম্প্রতিক সময়ে রুপালি পর্দায় খুব একটা দেখ...

ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন আলী রীয়াজ গবেষণা বৃত্তি ও পুরস্কার

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের...

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৮ জন সশস্ত্র ব্যক্তি নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তান প্রদেশে দেশটির নিরাপত্তা বাহি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা