সারাদেশ

সফল বাদাম চাষি ইব্রাহিম সওদাগর

এম.কামাল উদ্দিন, রাঙামাটি : রাঙামাটি জেলা বাঘাইছড়ি উপজেলার প্রত্যন্ত দুর্গম আমতলী ইউনিয়নের সফল উন্নত বাদাম চাষি ইব্রাহিম সওদাগর। এই চাষি তার নিজস্ব জমিতে এই উন্নতজাতের বাদাম প্রদর্শনী চাষ শুরু করেন।

বাঘাইছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আমতলী ইউনিয়নের মো. ইব্রাহিম সওদাগরের ৩৩ শতাংশ জমিতে এই প্রথমবারের মত উন্নত জাতের চিনা বাদামের আবাদ করেন।

স্থানীয়রা বলেন, দুর্গম আমতলী ইউনিয়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক ইব্রাহিম সওদাগরের ৩৩ শতাংশ জমিতে প্রদর্শনীমূলক চিনা বাদাম আবাদ করে সফলতা দেখা দিয়েছে। এ চিনা বাদাম প্রদর্শনী আবাদ দেখতে প্রতিদিনই এলাকার লোকজন ভিড় জমাচ্ছে। এই বাদাম আবাদ প্রদর্শনী দেখে অনেকে চিনা বাদাম চাষে আগ্রহ প্রকাশ করেছে।

অনেকে বলছেন, তামাক চাষের পরিবর্তে আমরা এখন থেকে চিনা বাদাম চাষ করতে পারি। তামাদ চাষে জমির উর্বরতা কমে যায়, তবে বাদাম চাষে তা সৃষ্টি হয় না। তামাক চাষে যে পরিমাণে লাভ হয় ঠিক বাদাম চাষেও এরকম লাভ হবে। তামাক চাষে জমির ক্ষতি হয়। আর বাদাম চাষে জমির ক্ষতি হয় না।

চিনা বাদাম প্রদর্শনী চাষি ইব্রাহিম সওদাগর বলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আমতলী ইউনিয়ন এর আমতলী ব্লকের ইনচার্জ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ স্যার আমাকে বাদাম প্রদর্শনী চাষে উদ্ধুদ্ধ করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হতে বীজও সারসহ সকল সরঞ্জামাদি দিয়ে আমাকে সহযোগিতা করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমার ৩৩ শতাংশ জমিতে পরীক্ষামূলক চিনা বাদাম আবাদ করেছেন। বাদাম চাষে আবাদ খুব ভাল হয়েছে। এ চাষে আমি সফল হয়েছি শতভাগ। এখন চাষ উত্তোলনের সময় হয়ে গেছে। আমি বলব এখন থেকে তামাক চাষ না করে আসুন সবাই চিনা বাদাম চাষ করি। এটি একটি আয় বর্ধক আবাদ।

বাঘাইছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অধীনেস্থ উপ সহকারী কৃষি কর্মকর্তা ও আমতলী ইউনিয়ন আমতলী ব্লকের ইনচার্জ মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, কৃষি বিভাগ আমতলী ইউনিয়নে ইব্রাহিম সওদাগরের ৩৩ শতাংশ জমিতে চিনা বাদামের প্রদর্শনী চাষ করা হয়েছে। চিনাবাদামের প্রদর্শনী চাষ ভাল ভাবে সফল হয়েছে। কৃষি বিভাগ এ প্রদর্শনীতে সার, বীজ ও যাবতীয় সরঞ্জামাদি দিয়েছেন। এটি পরীক্ষামূলক একটি আবাদ ফসল ঘরে উঠে গেছে শতভাগ নিশ্চিত হয়ে আগামীতে চাষিদের মধ্যে উৎসাহ বাড়বে। তবে যে হারে সফলতা বয়ে আসছে তাতে আগামী বছর অনেকেই এই চিনাবাদাম আবাদে আগ্রহ প্রকাশ করছে। আর কয় দিন পরেই কৃষকের ঘরে চিনা বাদাম তুলতে পারবে। এখনই বাদাম চাষ দেখে কৃষকের মুখে হাসি দেখা যাচ্ছে। বাদাম চাষ অনেক লাভজনক চাষ।


সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিমি চক্রবর্তী

দুর্গাপূজা মানেই আনন্দ, আলো আর উদযাপনের এক বাঁধভাঙা জোয়ার। টলিউডের জনপ্রিয় অভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা