সারাদেশ

সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামি গ্রেফতার 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে সিআর ও জিআর মামলার সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে তাদের ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বোয়ালমারী থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক সিন্ধু বিশ্বাস বলেন, 'এক লাখ নয় হাজার টাকা জরিমানাসহ চার মাসের সাজাপ্রাপ্ত ৩১৩/১৮ সিআর মামলার পলাতক আসামি উপজেলার গুনবহা ইউনিয়নের কামারগ্রামের মিজানুর রহমান মল্লিকের ছেলে মো. রাসেল মল্লিককে (৪০) নিজ বাড়ি থেকে বুধবার দিবাগত রাত একটার দিকে সঙ্গীয় ফোর্সসহ গ্রেফতার করি।'

এছাড়া পৃথক ঘটনায় পৌরসভার ২নং ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রামের হাবিবুর রহমানের ছেলে তুষারকে (২২) বোয়ালমারী রক্ষাচণ্ডী পূজা মন্দিরের সামনে থেকে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বোয়ালমারী থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক নৃপেন পুইস্তা গ্রেফতার করে। সে ১৫৫/১৬ জিআর মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, 'গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।'

সান নিউজ/কেএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিমি চক্রবর্তী

দুর্গাপূজা মানেই আনন্দ, আলো আর উদযাপনের এক বাঁধভাঙা জোয়ার। টলিউডের জনপ্রিয় অভ...

ঢাবির শিক্ষার্থী নিম্নিকে সংবর্ধনা প্রদান

মাউন্ট এভারেস্ট জয় করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা