সারাদেশ

‌'প্রধানমন্ত্রী জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জন্য কাজ করছেন'

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর : পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে করোনা মহামারির মধ্যেও দেশ ও মানুষের জন্য দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঝিঝারী ইউনিয়নের ধামারন ত্রিপল্লী স্কুল মাঠে “ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার” এই শ্লোগানে নড়িয়া উপজেলা ও সখিপুর থানায় ভ্রাম্যমাণ মেডিক্যাল টিমের উদ্বোধনকালে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গত এক বছরের শুধু কোভিড-১৯ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে সরকার যেসব নির্দেশনা জারি করেছে সেগুলো পর্যালোচনা করলে এবং পরিমাণ বিবেচনা নিলেই কিছুটা অনুমান করা যায়, জনগণের জীবন ও জীবিকা নিশ্চিত করতে দিন-রাত কতটা পরিশ্রম করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আহম্মেদ কাজীর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ আলমগীর হোসেনের পরিচালনায় এতে অংশগ্রহণ করেন, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক মিহির চক্রবর্তী, আব্দুস সালাম, তথ্য ও গবেষণা সম্পাদক মনির গাজী, ছাত্রলীগের আহবায়ক আসাদুজ্জামান বিপ্লব ও কলেজের আহবায়ক ইমরান খালাসী প্রমুখ। মেডিক্যাল টিমের দায়িত্ব পালন করছেন, বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মোবারক হোসেন সুজন ও ডা. শওকত আলী।

এনামুল হক শামীম আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার কারণেই উন্নত দেশের মতোই প্রথম ধাপেই করোনার ভ্যাকসিন দেশে এসেছে। ভবিষ্যতে করোনা মহামারির মতো দুর্যোগ মোকাবিলার কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ও আওয়ামীলীগ কাজ করে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি বিষয় প্রতিনিয়ত মনিটরিং করছেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। পাশাপাশি করোনা মহামারি থেকে মানুষের জীবন বাঁচাতে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসার ব্যবস্থা, জনগণকে সচেতন করতে আরও পদক্ষেপ নিয়েছেন।

উল্লেখ্য, গত বছর ৭ এপ্রিল করোনা মহামারির সময় উপমন্ত্রী এনামুল হক শামীমের উদ্যোগে এই ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম চালু করা হয়। তখন প্রায় দুই মাসব্যাপী নড়িয়া ও সখিপুরের ২৪ টি ইউনিয়ন ও ২ পৌরসভায় এই কার্যক্রম চলে। যা ব্যাপক প্রশংসিত হয়েছে। গতবারের ন্যায় এবারও এই টিম কাজ করবে। ইতিমধ্যেই এই টিমের হটলাইন নম্বর চালু করা হয়েছে। ফোন করলেই প্রয়োজনীয় ঔষধ ও স্বাস্থ্যসেবা নিয়ে রোগীর কাছে পৌঁছে যাবে ডাক্তার।

সান নিউজ/এএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

দ্বিতীয়বারের মতো বাবা হলেন ক্রিকেটার সাইফউদ্দিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরিচিত মুখ ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পরি...

ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্...

রাশিয়ার জেট ড্রোন ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধের গতিপ্রকৃতি পা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা