সারাদেশ

বিকৃত যৌনাচারের অপরাধে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

মাজহারুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিকৃত যৌনাচারের অপরাধে হাফেজ মো. আনোয়ারুল ইসলাম (৩৩) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সে কালিগঞ্জের কালিকাপর এলাকার মৃত আ. জব্বার মোড়লের ছেলে ও কফিল উদ্দিন হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক।

বুধবার (৭ এপ্রিল) সন্ধ্যায় তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, ওই মাদ্রাসার ছাত্র শ্যামনগরের কাশিমাড়ি এলাকার রুবেল (ছদ্ম নাম) নামের এক ১৬ বছর বয়সী কিশোরের দেয়া অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার অপরাধ স্বীকার করে।

পুলিশ জানায়, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক বিভিন্ন সময়ে উঠতি বয়সি বিভিন্ন শিশুদের সাথে বিকৃত যৌনচার করে আসছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম তথা WhatsApp, Facebook Messenger ব্যবহার করে গ্রুপ চ্যাটের মাধ্যমে ১২ থেকে ১৬ বসরের শিশুদের সাথে বিকৃত যৌনচারে লিপ্ত থাকতো। এছাড়া বিকৃত যৌনচারের ধারণকৃত ছবি ওইসব যোগাযোগ মাধ্যমে তাদেরকে সরবরাহ করে অবৈধভাবে পর্নোগ্রাফি উৎপাদন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়াসহ নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করত।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ইয়াছিন আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে’।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা