সারাদেশ

পশুর সাথে যৌনাচার দেখে ফেলায় খুন

সান নিউজ ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় পশুর সঙ্গে বিকৃত যৌনাচার দেখে ফেলায় কৌশলে ডেকে নিয়ে এক গৃহবধূ তাসকিরা বেগমকে (৩০) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: সরকার উৎখাত করা হবে

রোববার (২৪ জুলাই) ভোররাত ৩টার দিকে গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ তাসকিরা বেগম সোরা গ্রামের ইসমাইল গাজীর স্ত্রী ও একই গ্রামের খালেক গাজীর মেয়ে। আর অভিযুক্ত সাহেব আলী (২৫) একই গ্রামের সোলায়মান খার ছেলে ও নিহত গৃহবধূর স্বামী ইসমাইল গাজীর বন্ধু।

এলাকা সূত্রে জানা গেছে, ইসমাইল একজন সহজ-সরল ও ভালো মানুষ। তার সরলতার সুযোগ নিয়ে ও ইসমাইল এবং সাহেব আলীর শ্বশুর বাড়ী একই এলাকায় হওয়ায় সাহেব আলী ইসমাইলের বাড়িতে আসা যাওয়া করতো। সাহেব আলী এক পুত্র সন্তানের জনক। গত কয়েক দিন আগে তার স্ত্রী সন্তান বাপের বাড়িতে বেড়াতে গেছে। সাহেব আলী প্রায় তাসকিয়াকে অনৈতিক প্রস্তাব দিতো। তার প্রস্তাবে রাজি না হওয়ায় এই নৃশংস ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুন: শাশুড়িকে বিয়ে, জামাই গ্রেফতার

তবে নিহতের মেঝো জা পারুল খাতুন জানান, রাত ১টার দিকে তাসকিয়ার দুই ছেলে ঘরের মধ্যে অনেক সময় ধরে কান্নাকাটি করছিল। কান্না শুনে তিনি ওদের ঘরে গিয়ে দেখেন তাসকিয়া ঘরে নেই। ছেলে দুটি খাটের ওপর বসে কাঁদছে। এমন সময় তার স্বামী ও বড় ভাসুর তাকে তাসকিয়া বাথরুমে গেছে কি না দেখতে বলেন। কিন্তু বাথরুমে তাকে না পেয়ে হঠাৎ বাড়ির বাইরে টর্চ লাইট মারতেই দেখেন তাসকিয়া পুকুর পাড়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার ঘাড়ে, মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে। সাথে সাথে তিনি চিৎকার দিয়ে তার স্বামী ও ভাসুরকে ডাকেন।

বিষয়টি নিশ্চিত করে গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, দুই মেয়েকে নিয়ে রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন তাসকিরা বেগম। ভোররাতে তাকে কৌশলে ডেকে নিয়ে বাড়ির পাশে পুকুরপাড়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। গৃহবধূর স্বামী ইসমাইল গাজী রাতে বাড়িতে ছিলেন না। বাজার করার জন্য টাকা জোগাড় করতে আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামে আত্মীয়ের বাড়িতে ছিলেন। ইসমাইল গাজীর বন্ধু একই গ্রামের সাহেব আলী। পারিবারিকভাবে তাদের সম্পর্ক ছিল।

আরও পড়ুন: প্রজেক্টে মিলল ব্যবসায়ীর মরদেহ

অন্যদিকে, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হাওলাদার সানোয়ার হুসাইন মাছুম বলেন, কিছু দিন আগে সাহেব আলী পশুর সঙ্গে বিকৃত যৌনাচার করে। সেটি দেখে ফেলেন গৃহবধূ তাসকিরা। মূলত সেটি দেখে ফেলার কারণে ভোর রাত আনুমানিক ৩টার দিকে ডেকে নিয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে কুপিয়ে হত্যা করে সাহেব আলী। মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকারী সাহেব আলীকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য সাহেব আলীর মা ফাতেমা বেগমকে থানায় আনা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছ...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

শুভ মহালয়া আজ

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ও বর্ণিল ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা