সারাদেশ

অতিষ্ঠ হয়ে ব্যবসায়ী আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে রোগের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গলায় লুঙ্গি পেঁচিয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। সোমবার (২৫ জুলাই) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন: যুবক‌কে কু‌পি‌য়ে হত্যা

এর আগে, গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের খিরিহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শহীদুল ইসলাম (৫৫) উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের খিরিহাটি গ্রামের রুইর বাড়ির সিরাজুল হকের ছেলে।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুময়ান কবির এসব তথ্য নিশ্চিত করে বলেন, নিহত শহীদ বাড়ির পাশে একটি ছোট দোকান করে জীবিকা নির্বাহ করতেন। দীর্ঘদিন থেকে সে হাঁপানি রোগে ভুগছিলেন। হাঁপানিজনিত রোগে অতিষ্ঠ হয়ে বাড়ির পাশে প্রজেক্টের পাড়ে গলায় লুঙ্গি বেঁধে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এমন সংবাদ পেয়ে পুলিশ রাত সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অপরদিকে, স্থানীয়দের কারও কারও দাবি অভাবের তাড়নায় তিনি আত্মহত্যা করতে পারেন।

আরও পড়ুন: প্রজেক্টে মিলল ব্যবসায়ীর মরদেহ

পরিদর্শক তদন্ত আরও জানান, সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ফেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় চাটখিল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা