প্রায় ৬ কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেন সাকিব
খেলা

৬ কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেন সাকিব

স্পোর্টস ডেস্ক : বেআইনিভাবে ব্র্যান্ড ইমেজ ও ছবি ব্যবহার করার অভিযোগে জনপ্রিয় তারকা ক্রিকেটার সাকিব আল হাসান টেলিকম প্রতিষ্ঠান বাংলালিংক ও যমুনা ব্যাংককে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

আরও পড়ুন : ধর্মান্ধ হলে ইরাক-আফগান হতো দেশ

তিনি এই দুই প্রতিষ্ঠানের কাছে ৫ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠান।

রোববার (২৪ জুলাই) সাকিব আল হাসানের পক্ষে ব্যারিস্টার আশরাফুল হাদী এ নোটিশ পাঠান।

উকিল নোটিশ অনুযায়ী, ক্ষতিপূরণের জন্য দুটি প্রতিষ্ঠানকে ৭ দিনের সময় দিয়েছেন এ তারকা ক্রিকেটার। এর মধ্যে, ক্ষতিপূরণ না দিলে আইনি ব্যবস্থা নেবেন।

আরও পড়ুন : ম্যানিলায় গুলিতে মেয়রসহ নিহত ৩

ব্যারিস্টার আশরাফুল হাদী এ ব্যাপারে বলেছেন, ‘২০১৬ সালেই সাকিবের সঙ্গে বাংলালিংকের চুক্তি শেষ। আর যমুনা ব্যাংকের সঙ্গে কোনো চুক্তিই করেননি তিনি। অথচ সাকিবের ছবি তারা তাদের এটিএম বুথসহ বিভিন্ন জায়গায় ব্যবহার করছে। এটিএম বুথে ছবি দেখে এসব সাকিবকে বিভিন্ন ব্যক্তি পাঠায়। এরপর সাকিব আইনি নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।’

আরও পড়ুন : দেশে করোনায় ৪ জনের ‍মৃত্যু

সাকিবের আইনজীবি ক্ষতিপূরণের পরিমান জানিয়ে বলেন, ‘দুই প্রতিষ্ঠানের কাছে আমাদের ক্ষতিপূরণের পরিমান ৫ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা। নির্ধারিত সময়ে ক্ষতিপূরণ না দিলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা