জিম্বাবুয়ে সিরিজে অধিনায়ক সোহান
খেলা

জিম্বাবুয়ে সিরিজে অধিনায়ক সোহান

স্পোর্টস ডেস্ক : আসন্ন জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজে উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে অধিনায়ক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর দলের নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্রাম দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ফের চমক দিতে যাচ্ছেন সাকিব

শুক্রবার (২২ জুলাই) গুলশানের এক হোটেলে বৈঠকের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিষয়গুলো নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

অপরদিকে, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না।

উইন্ডিজ থেকে দেশে ফেরার পর মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে প্রথম দফায় বৃহস্পতিবার আলোচনায় বসেন নির্বাচক ও বোর্ড কর্তারা। শুক্রবার দ্বিতীয় দফায় আলোচনায় বসে বিসিবি সিদ্ধান্ত নেয় যে আপাতত রিয়াদকে বিশ্রামে রাখা হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনিই দলের নেতৃত্ব দেবেন কিনা সে সিদ্ধান্ত হবে পরে।

আরও পড়ুন: লোডশেডিং সমন্বয়ে আরও সময় লাগবে

কয়েকদিন পরই জিম্বাবুয়ের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে স্বাগতিকদের বিপক্ষে তারা ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শুরু হবে। প্রথম ম্যাচ ৩০ জুলাই। পরদিন দ্বিতীয় ম্যাচ এবং ২ আগস্ট তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে। ভেন্যু হারারে স্পোর্টিং ক্লাব মাঠ। দুইদিন বিরতি দিয়ে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। ৫, ৭ ও ১০ আগস্ট ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। হারারে স্পোর্টিং ক্লাব মাঠে বাংলাদেশ সময় দুপুর ১.১৫ মিনিটে খেলা শুরু হবে।

আরও পড়ুন: আপত্তি প্রশ্নে রায় দেবে আইসিজে

জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দল: নুরুল হাসান (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, এনামুল হক, লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা