অলরাউন্ডার সাকিব আল হাসান
খেলা

ফের চমক দিতে যাচ্ছেন সাকিব

স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে প্রতি বছরের ন্যায় এবারও বসবে টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট। মাত্র ১০ ওভারের এ লিগের আসর বসবে নভেম্বরে। টুর্নামেন্টটির দল বাংলা টাইগার্সের হয়ে খেলবেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।

আরও পড়ুন: স্বপ্ন দেখি বিশ্বকাপ জিতব

টি-টেন লিগের ষষ্ঠ আসরে বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে সাকিবকে। এমনকি তিনিই দলের অধিনায়কত্ব পেতে পারেন। কিন্তু ডিসেম্বরের শুরুতে দেশের মাটিতে ভারত সিরিজ থাকায় টি-টেন লিগের পুরো মৌসুম না খেলতে পারেন সাকিব। যে কারণে সব সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।

বাংলা টাইগার্স বাংলাদেশি মালিকানাধীন দল হলেও গত আসরে দলটির সঙ্গে কোনো বাংলাদেশি ক্রিকেটার বা কোচ ছিল না। এবার যুক্ত হচ্ছেন তিন বাংলাদেশি।

জানা গেছে, সাকিব ছাড়া আরও দুই বাংলাদেশি যুক্ত হচ্ছেন বাংলা টাইগার্সের সঙ্গে। দলের পরামর্শক বা টিম মেন্টর হিসেবে থাকবেন দেশের প্রখ্যাত ক্রিকেট কোচ ও বিশেষজ্ঞ নাজমুল আবেদিন ফাহিম। প্রধান কোচের ভূমিকায় থাকবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ।

আরও পড়ুন: কেনো আমার হলে না: পূর্ণিমার উদ্দেশ্যে বা...

আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসর মাঠে গড়াবে আগামী নভেম্বরে, অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর শেষ হওয়ার পরপরই। ২৩ নভেম্বর শুরু হয়ে টুর্নামেন্টের পর্দা নামবে ৪ ডিসেম্বর। টি-টেন লিগে এর আগে একবারই খেলেছেন সাকিব, প্রথম আসরে। কেরালা কিংসের হয়ে সেবার শিরোপা জিতেছিলেন তিনি।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা