অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ (ফাইল ছবি)
খেলা

স্বপ্ন দেখি বিশ্বকাপ জিতব

স্পোর্টস ডেস্ক : টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটের তুলনায় ওয়ানডে ক্রিকেটে নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে টাইগাররা। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হারিয়ে সিরিজ জয়ই যার বড় উদাহরণ। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে সিরিজ জিতে ঢাকায় ফেরার পর অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানালেন, এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেন তিনি।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

বুধবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে মিরাজ এ কথা বলেন।

অলরাউন্ডার মিরাজ বলেছেন, ‘২০২৩ বিশ্বকাপ তো বেশি দূরে নেই। হয়তো ১৫ মাস বাকি আছে। আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আমি মনে করি এই প্রক্রিয়ায় এগোলে সামনের বিশ্বকাপ আমাদের জন্য আরও বেশি ভালো হবে। কারণ অনেক অভিজ্ঞ খেলোয়াড়ও থাকবে। মোটামুটি ভালো একটা অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপে আমরা ভালো খেলতে পারব।’

আরও পড়ুন: ক্রিকেটাররা গাড়ি নয়

মিরাজ আরও বলেছেন, ‘বিশ্বকাপে ভালো কিছু করলে, আমাদের নিজেদের জন্য ভালো হবে, দেশের জন্যও ভালো হবে। অবশ্যই বড় একটা অর্জন করার চেষ্টা করব। কিন্তু এটা তো আপনি বলতে পারেন না যে বিশ্বকাপ চ্যাম্পিয়নই হব। আমরা চেষ্টা করতে পারি, হয়তো ভালো খেলতে পারি। কিভাবে বিশ্বকাপ জেতা যায়, সেই পথটা আমরা বের করতে পারি। এটা ভাগ্যের ওপর। আমরা তো স্বপ্ন দেখি এশিয়া কাপ জিতব, বিশ্বকাপ জিতব।’

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা