সেমিফাইনালে ব্রাজিল
খেলা

সেমিফাইনালে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার শুরু থেকেই অপ্রতিরোধ্য ব্রাজিল। তাদের কোন ভাবেই ঠেকানো যাচ্ছেনা। আর্জেন্টিনা, উরুগুয়ের পর ভেনেজুয়েলাকেও ৪-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে ব্রাজিলের মেয়েরা।

আরও পড়ুন: সাবরিনা-আরিফের ১১ বছরের কারাদণ্ড

সোমবার (১৯ জুলাই) বাংলাদেশ সময় ভোরে কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিওতে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। ব্রাজিলের এ জয়ে উপকার হয়েছে আর্জেন্টিনার। শুক্রবার নিজেদের শেষ ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচটি যেকোনো ব্যবধানে ড্র করলেই সেমিফাইনালে ব্রাজিলের সঙ্গী হবে লা আলবিসেলেস্তেরা।

নারী কোপা আমেরিকায় বি গ্রুপে এখন পর্যন্ত তিন ম্যাচের সবকয়টি জিতেছে ব্রাজিল। পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরে তারা। সমান ম্যাচে সমান ৬ পয়েন্ট করে রয়েছে আর্জেন্টিনা ও ভেনেজুয়েলার। যে কারণে দুই দলের মুখোমুখি শেষ ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত কোয়ার্টার ফাইনালে।

আরও পড়ুন: মিতব্যয়ী হওয়ার আহ্বান

ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচেই আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়েছিল ৪-০ গোলে। এরপর উরুগুয়েকে ৩-০ গোলে। নিজেদের প্রথম দুই ম্যাচে জয় ছিল ভেনেজুয়েলারও। উরুগুয়ে আর পেরুর বিপক্ষে যথাক্রমে ১-০ আর ২-০ গোলে জয় পেয়েছিল দলটি।

গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে ভেনেজুয়েলার বিপক্ষে শেষ ম্যাচটি শুধু ড্র করলেই চলবে আর্জেন্টিনার। অন্যদিকে জয় ব্যতীত আর কোনো পথ খোলা নেই ভেনেজুয়েলার সামনে। ব্রাজিলের কাছে হেরে যাওয়াতেই এমন সমীকরণের সামনে এখন ভেনেজুয়েলা।

আরও পড়ুন: তেহরানে পুতিন-এরদোয়ান

এদিকে ব্রাজিলের সেমি নিশ্চিত করা ম্যাচে জোড়া গোল করেছেন দেবিনহা ক্রিস্টিন অলিভেইরা। এছাড়া অ্যারি বোরগেস ও বেত্রিজ জানেরাত্তো হোয়াও করেছেন অন্য দুই গোল।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা