রোহিঙ্গা গণহত্যা আপত্তি প্রশ্নে রায় দেবে আইসিজে
আন্তর্জাতিক
রোহিঙ্গা গণহত্যা

আপত্তি প্রশ্নে রায় দেবে আইসিজে

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের বিরুদ্ধে ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও যুদ্ধাপরাধ চালানোর অভিযোগে গাম্বিয়ার করা মামলার বিষয়ে মিয়ানমারের আপত্তি প্রশ্নে আজ রায় দেবে আন্তর্জাতিক আদালত (আইসিজে)। গত ফেব্রুয়াারিতে নেদারল্যান্ডসের দ্য হেগের আদালতে এই আপত্তির শুনানি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: চুক্তি করতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন

শুক্রবার (২২ জুলাই) স্থানীয় সময় বিকেল ৩টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়) এর রায় পড়ে শোনাবেন আইসিজে সভাপতি বিচারপতি জোয়ান ই ডনোগু।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

কোভিড-১৯-সংক্রান্ত স্বাস্থ্যবিধির কারণে মামলার দুপক্ষের প্রতিনিধি ছাড়া অন্য কেউ আদালতে থাকতে পারবেন না। মিয়ানমারের সামরিক জান্তা সরকার সে দেশের ক্ষমতা দখলের পর গণহত্যা মামলার শুনানি প্রশ্নে প্রাথমিক আপত্তি জানায়।

আরও পড়ুন: শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী দিনেশ

নিউইয়র্কের গ্লোবাল জাস্টিস সেন্টারের (জিজেসি) সভাপতি আকিলা রাধাকৃষ্ণান মনে করছেন, মিয়ানমারের আপত্তিগুলো ‘যুক্তিসঙ্গতভাবেই’ প্রত্যাখ্যান করবে আইসিজে, যেন এই প্রক্রিয়ার পরবর্তী পর্যায় –দ্য মেরিট ফেজ-এ যাওয়া যায়। ওই পর্যায়ে মিয়ানমারের বিরুদ্ধে বাস্তবিক প্রমাণগুলো বিবেচনা করবে আদালত।

বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকের (বিআরওইউকে) সভাপতি তুন খিন বলেন, (মিয়ানমারের) এই আপত্তিগুলো (বিচারপ্রক্রিয়া) বিলম্বিত করার কৌশল ছাড়া আর কিছুই নয়। এ বিষয় সিদ্ধান্ত নিতে আইসিজে যে দেড় বছর সময় নিয়েছে, তা হতাশাজনক। গণহত্যা এখনো চলছে। তাই এ বিষয়ে আর দেরি না করার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: লোডশেডিং সমন্বয়ে আরও সময় লাগবে

প্রসঙ্গত, ২০১৭ সালে বাংলাদেশের সীমান্ত লাগোয়া রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়ে, ধর্ষণ ও হত্যা করে জাতিগত নিধন অভিযান চালায় মিয়ানমারের সেনাবাহিনী। সেসময় নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় ১০ লাখ রোহিঙ্গা। তারা এখনো তাদের জন্মভূমিতে ফিরতে পারেনি।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা