শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী দিনেশ গুনাবর্ধনে
আন্তর্জাতিক

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী দিনেশ

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন দিনেশ গুনাবর্ধনে। শুক্রবার (২২ জুলাই) দেশটির নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

আরও পড়ুন: বিক্ষোভকারীদের ওপর নিষ্ঠুর আক্রমণ

বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া দিনেশ গুণাবর্ধনে দেশটির প্রভাবশালী রাজাপাকসে পরিবারের মিত্র বলেই অনেক সংবাদমাধ্যম দাবি করেছে।

সংবাদমাধ্যম বলছে, শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে তার স্কুল সহপাঠী দিনেশ গুণাবর্ধনেকে দেশটির প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন। ৭৩ বছর বয়সী গুণাবর্ধনে নিজেও বিশিষ্ট রাজনৈতিক পরিবারের সদস্য।

আরও পড়ুন: ফের বিয়ে করে ভাইরাল পূর্ণিমা

জানা গেছে, শ্রীলঙ্কায় একযোগে পদত্যাগ করা আগের মন্ত্রিসভা আবারও শপথ নিতে চলেছে। শুক্রবার নবনির্বাচিত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের কাছে শপথ নেওয়ার কথা তাদের। জাতীয় সরকার গঠনের আগ পর্যন্ত এই মন্ত্রিসভা বহাল থাকবে এবং পরে তাতে রদবদল আনা হবে।

প্রসঙ্গত, চরম অর্থনৈতিক সংকটের জেরে সৃষ্ট রাজনৈতিক টানাপোড়েনে একযোগে পদত্যাগ করেন দ্বীপরাষ্ট্রটির মন্ত্রিসভার সব সদস্য। গত ৩ এপ্রিল লঙ্কান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ছাড়া মন্ত্রিসভার ২৬ সদস্যই পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগকারী মন্ত্রীদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রীর ছেলে নামাল রাজাপাকসেও।

আরও পড়ুন: অধ্যক্ষকে পেটানোয় চেয়ারম্যান গ্রেফতার

এর পরের দিনই নতুন চারজনকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেন লঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া। অর্থমন্ত্রী হিসেবে বাসিল রাজাপাকসের স্থলাভিষিক্ত হন আলি সাবরি। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান জিএল পেইরিস। এছাড়া দীনেশ গুনাবর্ধনে শিক্ষামন্ত্রী ও জনস্টন ফার্নান্দো মহাসড়ক মন্ত্রী হিসেবে শপথ নেন।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

শেখ হাসিনা ফিরলে আইনি ব্যবস্থা : সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরে আসলে ত...

ঢাকায় রোমানিয়ার ভ্রাম্যমাণ ভিসা মিশন

ইউরোপের দেশ রোমানিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন দেখা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সু...

শ্রমিকের সমস্যা যেখানে, শ্রমিক কল্যাণ ফেডারেশন সেখানে : আতিকুর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, &lsq...

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি, প্যাট্রিয়ট মোতায়েন

ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হওয়ার প্রেক্ষাপটে নিজেদের ম...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা