সারাদেশ

গৌরীপুরে ২ মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতে দণ্ড

হলি সিয়াম শ্রাবণ, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের গৌরীপুরে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে দুই মাদকসেবীকে ভ্রাম্যমান আদালত দণ্ড প্রদান করেছে। রোববার (২৪ জুলাই) বিকালে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ। জব্দকৃত ৬শ গ্রাম গাঁজা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

ভ্রাম্যমান আদালতসূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্ত দুই ব্যক্তি উপজেলার বোকাইনগর ইউনিয়নের মোমিনপুর গ্রামের মৃত সালাম মিয়ার ছেলে মোঃ নাইয়ুম মিয়া (২৬) ও মইলাকান্দা ইউনিয়নের মেছিডেঙ্গী গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে মোঃ কালা মিয়া ওরফে কালু মেম্বার (৬৫)।

ভ্রাম্যমান আদালত তাদেরকে যথাক্রমে ৬ মাস ও ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড, একই সাথে ৫শ টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করেছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান, তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারায় সংশ্লিষ্টদের সাজা প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহযোগিতা করেন ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের ইন্সপেক্টর সাইফুল ইসলাম তালুকদার এর নেতৃত্বে সঙ্গীয় টীম।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা