সারাদেশ

খুলনায় চিকিৎসকদের চিকিৎসা সেবা বন্ধের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ডা. সুমিত পালের ওপর হামলা ও হত্যা প্রচেষ্টাকারী গ্রেফতার না হলে জেলার সকল চিকিৎসা কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি দিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) খুলনার চিকিৎসক নেতারা। প্রয়োজনে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালের চিকিৎসা বন্ধেরও হুঁশিয়ারি দেন।

বুধবার (৭ এপ্রিল) দুপুরে চিকিৎসকদের কর্মস্থলের নিরাপত্তার দাবিতে খুলনা বিএমএ ভবনে সংবাদ সম্মেলন এ ঘোষণা দিয়েছেন চিকিৎসক নেতারা। এর আগে মঙ্গলবার দুপুর ২টায় খুলনা বিএমএ ভবনের কাজী আজহারুল হক মিলনায়তনে কার্যনির্বাহী সভায়ও এ সিদ্ধান্ত নিয়েছিল সংগঠনটি। সভায় ডা. সুমিত পালের ওপর হামলা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আসামি গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে তিন দফা কর্মসূচি ঘোষণা করা হয়। এসময় চিকিৎসক নেতারা বলেন ৪৮ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার না হলে খুলনা জেলার সকল চিকিৎসা কার্যক্রম (ইনডোর, আউটডোর প্রয়োজন বোধে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালের চিকিৎসা) বন্ধ ঘোষণা করা হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল চিকিৎসক কালো ব্যাচ ধারণ করবে।

বিএমএ খুলনার সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলমের সভাপতিত্বে প্রেস ব্রিফিং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডা. মো. মেহেদী নেওয়াজ।

উল্লেখ্য, শনিবার রাতে রোগীর মৃত্যুর ঘটনায় খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমিত পালকে রোগীর স্বজনদ্বারা হামলা ও প্রাণনাশের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন চিকিৎসকরা।

সান নিউজ/কেএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা