সারাদেশ

কলেজছাত্রীকে যৌন হয়রানি, তদন্ত কমিটি গঠন 

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ সরকারি কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানীর ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৭ এপ্রিল) দুপুরে কলেজের অধ্যক্ষ এ কমিটি গঠন করেন। এতে একজন সহকারী অধ্যাপককে আহবায়ক ও দুই জন প্রভাষককে সদস্য করা হয়েছে। তাদেরকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এ ব্যাপারে নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. সফর আলীর সাথে যোগাযোগ করলে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখার জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তারা সত্য-মিথ্যা যাচাই করে প্রতিবেদন দিবেন। তারপর এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, নবীগঞ্জ সরকারি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. খালিকুজ্জামান প্রতিষ্ঠানটির ডিগ্রি (৩য় বর্ষের) এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে যৌন হয়রানিমূলক কু-প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু তাতে সে সম্মতি না দেয়ায় ইনর্কোসে কম নাম্বার দিবেন বলে হুমকি দেন। অভিযোগে আরও উল্লেখ করেন- ওই শিক্ষক বারবার যৌন হয়রানিমূলক কু-প্রস্তাব ও শাররীক নিযার্তনের চেষ্টা করেন। এছাড়াও শিক্ষক অনেক কিছু বলেছেন যা অভিযোগ উল্লেখ করা মত নয়। তাই বাধ্য হয়ে ছাত্রীটি গত রোববার (৪ এপ্রিল) অধ্যক্ষ বরাবর একটি অভিযোগ দায়ের করেন। প্রায় ৭-৮ বছর পূর্বেও প্রভাষক মো. খালিকুজ্জামানের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল বলে কলেজের একটি সূত্রে জানা যায়। পরে একটি প্রভাবশালী মহলের মাধ্যমে বিষয়টি রফাদফা করেন।

সান নিউজ/এফসি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

আশ্বিনের শেষে তেঁতুলিয়ায় তাপমাত্রা ২০ ডিগ্রিতে

আশ্বিনের শেষপ্রান্তে এসে উত্তরের জেলা পঞ্চগড়ে অনুভূত হচ্ছে শীতের...

ঢাকা মেডিকেলের বাথরুম থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথর...

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে পালিয়েছে মার্কিন বাহিনী

ইরানের সীমান্ত থেকে মার্কিন বাহিনী পালিয়েছে এবং ১...

দেশের বাজারে কমলো সোনার দাম

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদে...

বিয়ের আগে শারীরিক সম্পর্ক নিয়ে মুখ খুললেন কিরণ রাও

সময় বদলের সঙ্গে পরিবর্তন এসেছে মানুষের প্রেম, সম্পর্ক ও অনুভূতি প্রকাশের ধরনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা