সারাদেশ

মাস্ক পরিধান নিশ্চিতে খুলনায় মামলা ও জরিমানা

নিজস্ব প্রতিনিধি, খুলনা : করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান নিশ্চিতে মঙ্গলবার (২৩ মার্চ) খুলনা জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। নগরীর ডাকবাংলা, সার্কিট হাউজ মোড়, শিববাড়ি, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, নিউমার্কেট, খালিশপুর ও দৌলতপুরসহ বিভিন্ন স্থানে পরিচালিত মোবাইল কোর্টে একশত ১৭টি মামলায় ৫০ হাজার দুইশত টাকা জরিমানা করা হয়।

এসময় জনসাধারণকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহবান জানানো হয় এবং স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রচার চালানো হয়। এসময় জেলা প্রশাসনের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ আলীর তত্ত্বাবধানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান, দীপা রানী সরকার, দেবাশীষ বসাক, নূরী তাসমিন ঊর্মি, রূপায়ন দেব, হামিদা মোস্তফা সেঁওতি, মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, ইসমত জাহান তুহিন এবং সৈয়দ রেফাঈ আবিদ অভিযান পরিচালনা করেন। এছাড়াও খুলনা জেলার উপজেলাসমূহেও অনুরূপ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা