জাতীয়

জীবন রক্ষায় সঠিকভাবে মাস্ক পরিধান করতে হবে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, বিদ্যমান করোনা পরিস্থিতিতে জীবন রক্ষায় নিজেদের স্বার্থেই প্রত্যেককে সঠিকভাবে মাস্ক পরিধান করতে হবে।

শনিবার (২২ জানুয়ারি) সকালে রাজধানীর কাওরান বাজারে জনসচেতনতামূলক ১০ দিনব্যাপী ‘মাস্ক আমার, সুরক্ষা সবার’ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তিনি বলেন, ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে শপিংমল, বাসস্ট্যান্ড ও কাঁচাবাজারসহ জনসমাগমস্থলে আজ থেকে একযোগে শুরু হ‌ওয়া এই ক্যাম্পেইন আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। সংরক্ষিত ও সাধারণ সর্বমোট ৭২ জন কাউন্সিলরের মাধ্যমে প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে শুরু হওয়া ক্যাম্পেইনে প্রায় ৫ লক্ষ মাস্ক বিতরণ করা হবে।

আরও পড়ুন: পরীমনির গায়ে হলুদের ছবি ফাঁস

মো. আতিকুল ইসলাম বলেন, নিজে সুরক্ষিত থাকতে এবং অন্যকে সুরক্ষিত রাখতে সঠিকভাবে মাস্ক ব্যবহারের কোন বিকল্প নাই। তাই ডিএনসিসির উদ্যোগে ইতোমধ্যেই প্রায় ৩২ লক্ষ মাস্ক বিতরণ করা হয়েছে।

ডিএনসিসি মেয়র বলেন, প্রত্যেকটি মার্কেটের সামনেই ‘মাস্ক আমার, সুরক্ষা সবার’ ও ‘নো মাস্ক, নো সার্ভিস’ কথাগুলো স্পষ্টভাবে লিখে রাখতে হবে এবং এ সংক্রান্ত ব্যানার দৃশ্যমান থাকতে হবে। সেই সঙ্গে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে হবে।

তিনি বিভিন্ন ভেরিয়েন্টের করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় জুমআর নামাজসহ অন্যান্য ওয়াক্তের নামাজে আগত মুসল্লীদের উদ্দ্যেশ্যে মাস্ক ব্যবহারের গুরুত্ব ও জনসচেতনতামূলক বার্তা প্রচারের জন্য মসজিদের ইমামগণ ও খতিবণের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন: সম্রাট শাহজাহান ও রানি ভিক্টোরিয়ার প্রয়াণ

মো. আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসির কোন কর্মকর্তা কিংবা কর্মচারীর বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে বরখাস্তসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিএনসিসি মেয়র কাওরান বাজার এলাকায় বিভিন্ন ক্রেতা, বিক্রেতা ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণের মাধ্যমে ‘মাস্ক আমার, সুরক্ষা সবার’ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীর কাওরান বাজারকে অন্যত্র সরিয়ে নিয়ে এখানে আন্তর্জাতিক মানের নতুন একটি অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র স্থাপন করা হবে।

এসময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমানসহ উর্ধবতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় কাউন্সিলর হামিদা আক্তার মিতা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা