জাতীয়

প্রশ্নফাঁসে জড়িত উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরিন রুপাসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

এর আগে প্রতিরক্ষা মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ে অডিটর নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাজধানীর কাকরাইল ও কাফরুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ৫-১১ বয়সী শিশুদের দেয়া হবে ফাইজারের টিকা

গ্রেফতার ব্যক্তিরা হলেন, নোমান সিদ্দিকী, মাহমুদুল হাসান, আল আমিন, নাহিদ হাসান, শহীদ উল্লাহ, তানজির আহমেদ, মাহবুবা নাসরিন, রাজু আহমেদ, হাসিবুল হাসান ও রাকিবুল হাসান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৫৫০ পদে নিয়োগের পরীক্ষা ছিল শুক্রবার। অসদুপায় অবলম্বন করে কিছু চাকরি প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ পরীক্ষার্থীসহ ১০ জনকে গ্রেফতার করে ডিবি।

আরও পড়ুন: র‌্যাব প্রশংসনীয় ভূমিকা পালন করেছে

আরও জানানো হয়, গ্রেফতার মাহমুদুল হাসান, নাহিদ হাসান ও আল আমিন সিদ্দিকী প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে ২০১৩, ২০১৬ ও ২০১৯ সালে গ্রেফতার হয়েছিলেন। জামিনে এসে আবার একই অপরাধে জড়িয়েছেন।

সংবাদ সম্মেলনে এ কে এম হাফিজ আক্তার বলেন, চক্রের অন্যতম হোতা হচ্ছেন ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরিন ও সিজিএ অফিসের সহকারী কর্মকর্তা মাহমুদুল হাসান। নিয়োগের কথা বলে চাকরি প্রার্থী সংগ্রহ করতেন তারা। মাহমুদুল হাসান ২০১৯ সালে প্রশ্নফাঁসে জড়িত থাকার অপরাধে বরখাস্ত হয়েছেন। তার বাড়ি সিরাজগঞ্জে।

আরও পড়ুন: তামাকজাত দ্রব্যে সুনির্দিষ্ট কর আরোপ করা প্রয়োজন

তিনি আরও বলেন, পরীক্ষার্থী সেজে কেন্দ্রে ডিজিটাল ডিভাইস নিয়ে প্রবেশ করেন চক্রের সদস্যরা। পরীক্ষার হল থেকে ডিভাইসের মাধ্যমে প্রশ্ন বাইরে পাঠানো হয়। বাইরে থাকা চক্রের সদস্যরা প্রশ্ন দ্রুত সমাধান করে আবার পরীক্ষাকেন্দ্রে পাঠান। এভাবেই প্রশ্নফাঁস করে এমসিকিউ পরীক্ষায় পাস করানো হয় চাকরি প্রার্থীদের। পরে লিখিত ও মৌখিক পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার কথা বলে ১৬ লাখ টাকা চুক্তি করা হয়। দুই থেকে পাঁচ লাখ টাকা অগ্রিম হিসেবে দেন চক্রের সদস্যরা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা