সারাদেশ

খুলনায় হত্যা মামলায় আসা‌মি‌র যাবজ্জীবন 

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনায় ল‌ঞ্চের লস্কর আইয়ুব আলী (৪০) হত্যা মামলায় মো. রায়হান সরদার নামে এক আসা‌মি‌কে যাবজ্জীবন কারাদণ্ড দি‌য়ে‌ছেন অদালত। সেই সাথে আদালত তা‌কে ২৫ হাজার টাকা জ‌রিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ মো. ম‌শিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা ক‌রেন। রায় ঘোষণার সময় আসা‌মি আদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন।

এ মামলার আরেক আসা‌মি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় শিশু আদাল‌তে তার বিচারাধীন রয়েছে।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসা‌মি মো. রায়হান সরদার য‌শো‌রের চাঁচড়া এলাকার মৃত হা‌কিম সরদা‌রের ছে‌লে।

আদালত সূ‌ত্রে জানা যায়, ২০১৯ সা‌লের ৬ অ‌ক্টোবর সকাল পৌ‌নে ৬‌টায় লঞ্চ এম‌ভি আ‌দিবা খান কয়রা উপ‌জেলার ভান্ডার পোল এলাকায় পৌঁছায়। যাত্রীরা লঞ্চ থে‌কে নাম‌তে শুরু কর‌লে দু’জন যাত্রী তা‌দের টি‌কিট দেখা‌তে পারে‌নি। তা‌দের জিজ্ঞাসা করা হ‌লে উত্তর দেয় চালনা থেকে এ‌সে‌ছে। তখন ল‌ঞ্চের লস্কর আইয়ুব আলী ব‌লেন যে তারা খুলনা থে‌কে উ‌ঠে‌ছে। এ সময় ক্ষিপ্ত হ‌য়ে রায়হান প‌কে‌ট থে‌কে ছু‌রি বের ক‌রে আইয়ু‌বের তল পে‌টে ছু‌রি ঢুকিয়ে দি‌লে তি‌নি ল‌ঞ্চের ওপর লু‌টি‌য়ে প‌ড়েন। প‌রে কেরা‌নি এ‌গি‌য়ে আস‌লে অপর আসা‌মি তা‌মিম হাসান আকাশ প‌কেট থে‌কে ছু‌রি বের ক‌রে তার ওপরও চড়াও হয়। উপ‌স্থিত জনতা তা‌দের দুই জন‌কে গণধোলাই দি‌য়ে আমা‌দি পুলিশ ক্যা‌ম্পে সোপর্দ ক‌রে। আহত আউয়ুব আলী‌কে প্রথ‌মে জায়গীর মহল হাসপাতা‌লে ভ‌র্তি করা পর অবস্থার অবন‌তি হ‌লে তা‌কে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভর্তি করা হলে চি‌কিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প‌রের দিন ওই ঘটনায় লঞ্চ মাষ্টার মো. আলমগীর মোল্লা বাদী হ‌য়ে কয়রা থানায় হত্যা মামলা দা‌য়ের ক‌রেন।

মামলার তদন্ত কর্মকর্তা একই বছ‌রের ৩০ ন‌ভেম্বর রায়হান সরদারকে অ‌ভিযুক্ত ক‌রে আদাল‌তে চার্জশীট দা‌খিল ক‌রে। এ মামলায় ১৮ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি এনামুল হক ও এপিপি এপিপি এম ইলিয়াস খান।

সান নিউজ/কে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা