সারাদেশ

পাবনায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন

নিজস্ব প্রতিনিধি, পাবনা : কেক কাটা, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা সহ নানা আয়োজনে পাবনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর দুপুরে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে একশ’ পাউন্ডের কেক কাটা হয়।

এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল প্রমুখ। এর আগে পাবনা-সিরাজগঞ্জের সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি ও জেলা মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তকব অর্পণ করেন।

এছাড়া বেলা ১১টায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলীসহ শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলে সংযুক্ত ৩টি গাড়ি উদ্বোধন করেন উপাচার্য। এ সময় জাতির জনকের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

অপরদিকে পাবনা কলেজের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে জাতির জনকের প্রতিকৃতিকে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া জেলা প্রশাসন সহ সকল সরকারী ও বেসরকারী দপ্তর আলাদা কর্মসূচিতে দিবসটি পালন করেছে।

সান নিউজ/এসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি: ৩০ দিনের মধ্যে নির্বাচনের দাবি

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য সম্প্রতি গঠিত ১৫ সদস্যের অ্যাডহক কমিটির...

গোয়ালন্দে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে সরকারি খালের উপর অবৈধভাবে গড়ে উঠা মু...

ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায...

নবম পে-স্কেল কার্যকর, ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন

১ জুলাই থেকে কার্যকর হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম প...

গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ ! 

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে সর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

ইসলামী ব্যাংক ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর মধ্যে গ্রা...

সাইবার সুরক্ষা আইন সংশোধনে মন্ত্রিসভা কমিটি গঠন

‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া যাচাই-বাছাই এবং চূড়ান...

নারীসহ আটকের ঘটনায় পদ হারালেন যুবদল নেতা

নোয়াখালীর হাতিয়ায় এক নারীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক হওয়ার ঘটনায়...

ইন্টারনেটের জনক ভিন্ট সার্ফের অবসর ঘোষণা

ইন্টারনেটের জনক ও ডিজিটাল বিশ্বের রূপকার ভিন্ট সার্ফ গুগলের ‘চিফ ইন্টার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা