সারাদেশ

একরামের গুলিতে ২৬ মায়ের বুক খালি হয়েছে : কাদের মির্জা

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর অস্ত্রের গুলিতে ২৬ জন মায়ের বুক খালি হয়েছে।’

বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় বসুরহাট জিরোপয়েন্টে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের আগে তিনি এসব কথা বলেন।

আবদুল কাদের মির্জা বলেন, ‘মওদুদ সাহেব হলেন জাতীয় নেতা। যার পরিচয়ে আমরা পরিচিত হতাম। এমন জাতীয় নেতা আমরা আর কখনো পাব না। অন্যরা হলো টেন্ডারবাজ, চাঁদাবাজ, খুনি। নিজাম হাজারী মানুষ খুন করেছেন। একরামের (একরামুল করিম চৌধুরী) অস্ত্রের গুলিতে নোয়াখালীতে ২৬ জন মায়ের বুক খালি হয়।’

বসুরহাট পৌরসভার মেয়র বলেন, ‘আমি কোনো বাটপার নেতার পেছনে রাজনীতি করি না। আমার ওপর মানুষের দরদ আছে। যত ঘটনা ঘটেছে, সব ঘটনার বিভাগীয় তদন্ত করতে হবে। পিবিআইকে মামলা দিয়েছে। পিবিআই আগে কী বলেছে, এখন কী বলে; বুঝি না। এসপি সাহেব পিবিআইকে প্রভাবিত করে মামলা ভিন্ন খাতে নেওয়ার ষড়যন্ত্র করছেন।’

কাদের মির্জা আরও বলেন, ‘নোয়াখালীর ডিসি, এসপি, ডিবির ওসি, কোম্পানীগঞ্জের ইউএনও, এসি ল্যান্ড, ওসি ও ওসিকে (তদন্ত) প্রত্যাহার না করলে যতই চেষ্টা করুক কোম্পানীগঞ্জে শান্তি আসবে না। এটা স্পষ্ট।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা