সারাদেশ

হবিগঞ্জে হাসপাতাল থেকে মুক্তিযোদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জ সদর হাসপাতালে ওয়ার্ডের দরজা ভেঙে বীরেশ দাশ (৬৫) নামে এক মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে রক্তাক্ত অবস্থায় এ মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত বীরেশ দাশ শহরের শ্যামলী এলাকার বাসিন্দা ও বানিয়াচং উপজেলার নজিরপুর গ্রামের মৃত্যু মহেশ দাশের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বীরেশ দাশ গত ১ মার্চ কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে সদর হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবার রাতে বীরেশ দাশের পরিবার তাকে একা রেখে বাসায় চলে যান। সকালে তার ছেলে বিজয় দাশ এসে দেখতে পান তার দরজা বন্ধ পরে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করলে হাসপাতাল কর্তৃপক্ষসহ পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে রক্তাক্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে।

নিহত মুক্তিযোদ্ধার ছেলে বিজয় দাশ বলেন, মার্চের ১ তারিখ বাবাকে সদর হাসপাতালে কিডনি সমস্যা নিয়ে ভর্তি করি। মঙ্গলবার রাতে তাকে মুক্তিযোদ্ধা ওয়ার্ডে রেখে বাসা চলে যাই সকালে এসে দেখি ওয়ার্ডের কক্ষ বন্ধ পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করি পরে দরজা ভেঙ্গে দেখি বেডের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হেলাল উদ্দিন বলেন, মুক্তিযোদ্ধা বীরেশ দাশ ১ মার্চ তিনি কিডনিজটিলতাসহ বেশ কয়েকটি রোগ নিয়ে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে তার ছেলে এসে দেখতে পান তার দরজা বন্ধ পরে ডাকাডাকি করার পরেও কোনও সাড়া না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করলে পরে পুলিশ নিয়ে তার দরজা ভেঙে দেখতে পাই বেডের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আছে।

হবিগঞ্জ সদর থানার এস আই সাইদুর রহমান বলেন, বীরেশ দাশ কয়েকদিন ধরে কিডনি সমস্যায় সদর হাসপাতালে ভর্তি ছিল। মঙ্গলবার রাতে তাকে রুমে একা রেখে পরিবার বাসায় চলে যান। সকালে তার ছেলে বিজয় দাশ এসে দেখতে পান তার দরজা বন্ধ পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষসহ পুলিশ এসে দরজা ভেঙ্গে প্রবেশ করে রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/ফয়সল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা